দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: একটি সাব-মার্সেবেল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ! আহত হলেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সদানন্দ গায়েন। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরির জুয়ারহাটিতে।
আহত সদানন্দ গায়েন বললেন, “২ দিন আগে ছেড়ুয়ার কাছে আয়তা গ্রামে একটি সাব মার্সেবেল চুরি হয়। ওই গ্রামের কিছু লোক আজ সন্ধ্যায় হঠাৎ করে জুয়ারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে এসে ভাঙচুর করে এবং আমাদের মারধর করে। অথচ ওই গ্রাম আমাদের গ্রাম থেকে ২ কিলোমিটার দূরে।” জুয়ারহাটির বুথ সভাপতি সদানন্দ গায়েন’কে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজয় হাজরা জানিয়েছেন, “আমাদের দল যেকোনো ধরনের হিংসা-মারামারির বিরোধী। ঘটনাটি খোঁজ নিয়ে জেলা ও ব্লক নেতৃত্ব উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…