Flooded

ঘাটালের জেলখানা জলের তলায়, কয়েদিদের সরানো হল মেদিনীপুর সেন্ট্রাল জেলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: বন্যার সৌজন্যে কয়েদীরা অন্তত কয়েক ঘন্টার জন্য মুক্তির হাওয়া পেলেন! পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল উপ সংশোধনাগার জলের তলায় চলে যায় রবিবার সকালে। তারপরই কয়েদী বা বন্দীদের মেদিনীপুর সেন্ট্রাল জেলে বা কেন্দ্রীয় সংশোধনাগার সরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, কয়েদীদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

ঘাটালের জেলখানা জলের তলায় :

উল্লেখ্য যে, শিলাবতী নদীর জল বাড়ার ফলে শনিবার সন্ধ্যায় ঘাটাল থানায় জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে ঘাটাল থানা। অস্থায়ী জায়গায় ভাড়া বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয় থানাকে। এদিকে, রবিবার ভোর রাতে ঘাটাল মহকুমাশাসকের কার্য্যালয়ও জলমগ্ন হয়ে পড়ে। মহকুমাশাসকের কার্য্যালয়ের দেওয়াল ভেঙে জলের তলায় চলে যায় ঘাটাল সাব জেল বা উপ সংশোধনাগারও। এরপরই, পুলিশ ও এনডিআরএফ এর টিম মোট ৬১ জন কয়েদী’কে নিরাপদে জেলের বাইরে পুলিশ ব্যারাকে নিয়ে আসেন। তারপরই শীর্ষ আধিকারিকদের তৎপরতায় তাদের মেদিনীপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয় আপাতত।

কয়েদীদের নিরাপদে সরানো হল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago