Politics

Kharagpur: ঘোষণার আগেই তৃণমূল প্রার্থীর নামে দেওয়াল লিখন খড়্গপুরে! অবিলম্বে মুছে ফেলার নির্দেশ জেলা সভাপতির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: এখনও প্রার্থী ঘোষণা হয়নি! শুধু তাই নয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নির্বাচনী নির্ঘন্ট প্রকাশিত হয়নি। এখনও অবধি স্থির আছে, মেদিনীপুর, খড়্গপুর সহ রাজ্যের বিভিন্ন পৌরসভায় ২৭ ফেব্রুয়ারি পৌর নির্বাচন। আর এর মধ্যেই, খোদ শাসকদলের এক প্রার্থীর নামে অতি-উৎসাহী সমর্থকরা দেওয়াল লিখন করে দিলেন খড়্গপুর পৌরসভায়। ১ নং ওয়ার্ডের এই ঘটনায় শোরগোল পড়েছে জেলার রাজনৈতিক মহলে। খড়গপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ন্তী সিং এর নামে দেওয়াল লিখন শুরু হওয়ায় চরম বিতর্ক শুরু হয়েছে। এই খবর অবশ্য জেলা নেতৃত্বের কাছে পৌঁছে যাওয়ার পরই, জেলা সভাপতি সুজয় হাজরা অবিলম্বে প্রার্থীর নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন!

তৃণমূল প্রার্থীর নামে দেওয়াল লিখন :

প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি খড়্গপুর পৌরসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী ৩ ফেব্রুয়ারি। তার আগেই, খড়্গপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রতীক সহ প্রার্থীর নাম (জয়ন্তী সিং) লিখে দেওয়াকে কেন্দ্র করে চরম বিতর্ক শুরু হয়। এনিয়ে ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর শ্যামল রায় জানান, “সময় কমতো, তাই অতি উৎসাহী হয়ে স্থানীয় ছেলেরা তা করে দিয়েছে! তবে, আমি তড়িঘড়ি করে জল দিয়ে মুছে দেওয়ার নির্দেশ দিয়েছি। এটা একদম উচিত হয়নি।” দলেরই একটা সূত্র জানাচ্ছে, জয়ন্তী আসলে বিদায়ী কাউন্সিলরের ঘনিষ্ঠ। আসনটি সংরক্ষিত হয়ে যাওয়ায় বিদায়ী কাউন্সিলর শ্যামল রায় দাঁড়াতে পারবেন না, তাই তিনি হয়তো ঘনিষ্ঠ জয়ন্তী সিং এর নামে দেওয়াল লিখনে প্রচ্ছন্ন মদত দিয়ে থাকতে পারেন! এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, “আমিও বিষয়টি শুনেছি। কেউ বা কারা অতি উৎসাহী হয়ে এটা লিখে দিয়েছে। শোনার পর নির্দেশ দিয়েছি, অবিলম্বে তা যাতে মুছে দেওয়া হয়। দল কখনো এই ধরনের কাজকে সমর্থন করে না।”

জয়ন্তী সিং এর নামে দেওয়াল লিখন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago