Award

Padma Shri: জন্ম হয়েছিল বাবলা গাছের জঙ্গলে! ‘পদ্মশ্রী’ সম্মান ‘জঙ্গলমহলের গর্ব’ কালিপদ সরেনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ১ ফেব্রুয়ারি:বাবলা গাছের জঙ্গলে জন্ম হওয়া কালিপদ সরেনের নাম “পদ্মশ্রী” (Padma Shri) সম্মানের জন্য ঘোষনা করেছে ভারত সরকার। এরাজ্য থেকে সাঁওতালি সাহিত্যে প্রথম “পদ্মশ্রী” সম্মান পাচ্ছেন, জঙ্গলমহল ঝাড়গ্রামের ভরতপুরের অধিবাসী কালিপদ সরেন। গত ২৫ জানুয়ারি সাহিত্যে “পদ্মশ্রী” পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষনা করেছে ভারত সরকার (Central Government)। সাহিত্য জগতে তিনি অবশ্য ‘খেরওয়াল সরেন’ ছদ্মনামেই সর্বাধিক পরিচিত। ইতিমধ্যে, ২০০৭ সালে “চেৎরে চিকায়েনা” নাটকের জন্য এবং ২০১৯ সালে সাঁওতালিতে সেরা অনুবাদ কাজের জন্য মোট দু’বার “সাহিত্য একাডেমি” পুরস্কার লাভ করেছেন।

কালিপদ সরেন :

জঙ্গলমহলের লালগড়ের বেলাটিকরি অঞ্চলের রঘুনাথপুর গ্রামে তাঁর জন্ম। পার্শ্ববর্তী গ্রামে প্রাথমিক শিক্ষার পর, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন এবং ওই স্কুল থেকেই ১৯৭৭ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। পরে ঝাড়গ্রামের সেবাভারতী মহাবিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। ১৯৮৪ সালে ভারতীয় স্টেট ব্যাংকের চাকরিতে যোগদান করেছিলেন। ২০১৭ সালে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। তিনি জানিয়েছেন, গত ৪৫ বছর ধরে তিনি সাঁওতালি সমাজের কথা তাঁর সাহিত্যে তুলে ধরছেন। মূলত, এই সমাজের অশিক্ষা, কুসংস্কার ও মাদকাশক্ত হয়ে পড়ার প্রবণতাকে তাঁর লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago