Politics

Suvendu: “বিদ্যাসাগর ব্যাঙ্ক থেকে শুভেন্দুকে সরানো যাবেনা, মুখ্যমন্ত্রী সমবায়কে ধ্বংস করছেন”, ১৫ মিনিটের মেদিনীপুর সফরে বিস্ফোরক বিরোধী দলনেতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: মাত্র ১৫ মিনিটের ঝটিকা মেদিনীপুর সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বেনজির’ আক্রমণ করে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের অন্যতম ডাইরেক্টর শুভেন্দু অধিকারী! প্রায় সকলকে চমকে দিয়ে বিদ্যাসাগর ব্যাংকের ৬ নং বোর্ড মিটিংয়ে যোগ দিতে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা নাগাদ উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ১০-১৫ মিঃ পরেই মিটিং থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “আমি ব্যাঙ্কের পরিচালক (Director), নিয়ন্ত্রক। তাই এসেছিলাম। মুখ্যমন্ত্রী ২০১৪ সালেই আমাকে আটকানোর চেষ্টা করেছিলেন। পারেননি। আমি বোর্ডের জয়ী সদস্য। শুভেন্দুকে সরানো যাবে না।” এরপর, আক্রমণের ঝাঁজ আরো বাড়িয়ে বলেন, “রাজ্যের সমবায় ধ্বংস করেছেন অশিক্ষিত মুখ্যমন্ত্রী। উনি সমবায় সম্পর্কে কিছু জানেন না!” প্রসঙ্গত, দীর্ঘ প্রায় দু’বছর পর মেদিনীপুর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের বোর্ড মিটিংয়ে পৌঁছে যান শুভেন্দু। তারপরই, ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ‘বেনজির’ আক্রমণ করে যান! এ নিয়ে ইতিমধ্যে জেলার রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। শুভেন্দু অধিকারী-কে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি ব্যাঙ্কের বর্তমান চেয়ারম্যান প্রদীপ পাত্র থেকে শুরু করে জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরাও। সুজয় জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর দয়াতেই উনি ডাইরেক্টর কিংবা চেয়ারম্যান হয়েছিলেন! এসব, ফাঁকা বুলি আউড়ে লাভ নেই।”

শুভেন্দু অধিকারী :

প্রসঙ্গত, চলতি বছর ১৬ সেপ্টেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। গত, ১৬ নভেম্বর প্রদীপ পাত্র দায়িত্ব নেন ব্যাঙ্কের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে। ব্যাঙ্কের বর্তমান ১৬ জন ডাইরেক্টরের মধ্যে ১৫ জনই শুভেন্দু’র বিপক্ষে ভোট দিয়েছিলেন। তবে, একজন ডাইরেক্টর হিসেবে এখনো আছেন শুভেন্দু অধিকারী। বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান প্রদীপ পাত্রের দাবি, “গত পাঁচটি বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে যোগ দেননি শুভেন্দু অধিকারী। ফলে শনিবারের মিটিংয়ে যোগ না দিলে তাঁর ডিরেক্টরসিপ নিয়েই প্রশ্ন উঠতো! নিজের ডিরেক্টরশিপ বাঁচানোর জন্যই শুভেন্দু অধিকারী এদিন ব্যাংকে আসেন”। সূত্রের খবর অনুযায়ী, এদিনের বোর্ড মিটিংয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে বেনিয়ম রুখতে কড়া সওয়াল করেন শুভেন্দু অধিকারী। একইসাথে মুখ্যমন্ত্রীকে করা শুভেন্দু’র আক্রমণ যে ‘অসাংবিধানিক’ তাও দাবি করেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান। অন্যদিকে, তৃণমূলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর, মুখ্যমন্ত্রীর দয়াতেই শুভেন্দু বিদ্যাসাগর ব্যাংকের চেয়ারম্যান হয়েছিলেন। এই মুহূর্তে বাকি ডাইরেক্টররা অনাস্থা প্রস্তাব এনে তাঁকে সরিয়ে দিয়েছেন। একজন ডাইরেক্টর হিসেবে উনি মিটিংয়ে যোগদান করতেই পারেন! উনি নিয়ন্ত্রকও নন, কিছুই নন। তবে, যাঁর দয়াতে উনি বিদ্যাসাগর সমবায়, কাঁথি সমবায় কিংবা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হতে পেরেছিলেন, তাঁকে আক্রমণ করে নিজের নিম্নরুচিরই পরিচয় দিয়েছেন শুভেন্দু অধিকারী।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago