Suicide

Suicide: ২৫ হাজার টাকা ঋণ নিয়ে করেছিলেন আলু চাষ, সবটাই জলের তলায়! আত্মঘাতী পশ্চিম মেদিনীপুরের ভোলানাথ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: জাওয়াদের নিষ্ঠুরতায় বিদ্ধ পশ্চিম মেদিনীপুরের কৃষকদল! অকাল বৃষ্টিতে প্রায় নিঃস্ব হতে চলছেন অনেকেই। আতঙ্কে আত্মঘাতী হলেন জেলার এক কৃষক ভোলানাথ বায়েন! জানা গেছে, ধার দেনা করে ভোলানাথ আলু চাষ করেছিলেন। জাওয়াদের জেরে টানা বৃষ্টিতে জল জমে যায় আলু জমিতে! ক্ষতির আশঙ্কায় স্বামী-স্ত্রী’র মধ্যে অশান্তি চরমে উঠে। এই অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্য করলেন মাত্র ৪৭ বছর বয়সী ভোলানাথ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কাঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধানঝাটি গ্রামের। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী!

ভোলানাথের পরিবারে শোকের ছায়া :

জানা যায়, ভোলানাথের পরিবার কৃষি কাজের উপরই নির্ভরশীল ছিলেন। আলু চাষ করেছিলেন এক বিঘা। খরচ হয়েছিল প্রায় ২৫ হাজার টাকা। পুরোটাই ঋণ নিয়ে করেছিলেন। জানা যাচ্ছে, গ্রামবাসী থেকে পরিজনদের সূত্রে। এদিকে, টানা বৃষ্টিতে জল জমে যায়! সোমবার সন্ধ্যায় এ নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে ঝগড়া হলে, বাড়িতেই কীটনাশক খায় ভোলানাথ। দ্রুত চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবুও শেষ রক্ষা হয়নি! মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া! চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

ভোলানাথ বায়েন (৪৭) :

চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় ভোলানাথের :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago