Politics

Midnapore: IIT খড়্গপুরের ইঞ্জিনিয়ারের নেতৃত্বে প্রচার শুরু! দুর্নীতি ‘সাফ’ করতে পঞ্চায়েত আর লোকসভায় পশ্চিম মেদিনীপুরে প্রার্থী দেওয়ার ঘোষণা আপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই:”নোংরা রাজনীতি করতে সাফ, বাংলায় এবার আসছে আপ!” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন পঞ্চায়েত আর লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জুড়ে প্রার্থী দেওয়ার ঘোষণা করলো- আম আদমি পার্টি। দলের অন্যতম প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল যে খড়্গপুর আইআইটি ‘র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering) বিভাগের ছাত্র (১৯৮৫-‘৮৯), সেই IIT খড়গপুরের-ই ওই একই বিভাগের পড়ুয়া সুধীর সিং এবার আসরে নেমে পড়লেন যোগ্য উত্তরসূরি হিসেবে। শনিবার রেল শহর জুড়ে আপের পোস্টারে ছয়লাপ করে দিয়েছেন সুধীর। সঙ্গে ছিলেন পিংলা বিধানসভার আরেক যুবক অমিত কুমার রাণা। সুধীরের আহ্বান, “আমাদের স্লোগান উন্নয়নের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। ধর্মীয় উস্কানি নয়, তোষণ নয়, ব্যক্তিগত আক্রমণ নয়, দুর্নীতি নয়, শিক্ষা-স্বাস্থ্য-উন্নয়ন ফেরানোর ডাক দিয়ে আপ ভোটে লড়ে। এ দলে দুর্নীতি নেই, আছে শুধু উন্নয়নের স্লোগান।” তাঁর আহ্বান, “আম আদমিদের দল আপ। শ্রমিক, খেটেখাওয়া মানুষ এই দলের সঙ্গে যুক্ত হয়ে যান।” অমিত কুমার রাণা জানিয়েছেন, “ইতিমধ্যে আমাদের সংগঠন অনেক মজবুত হয়েছে। আপামর সাধারণ মানুষ আমাদের সঙ্গে আসতে চাইছে। আমাদের লক্ষ্য তাই আগামী পঞ্চায়েত নির্বাচন। তারপর লোকসভা।” মিসড কল দিয়ে যুক্ত হওয়ার জন্য একটি ফোন নম্বর-ও দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা আম আদমি পার্টির পক্ষ থেকে।

সুধির সিং (ডান দিকে) এবং আমিত কুমার রাণা (লাল জামা) খড়্গপুরে :

এদিকে, এ নিয়ে তৃণমূলের জেলা চেয়ারম্যান অজিত মাইতি জানিয়েছেন, “আম আদমি বলে তো কিছুই নেই এখানে! একটা – দুটো পোস্টার দিয়ে দিলে আর দু-একজন লোক থাকলেই হয়ে গেল! তবে হ্যাঁ, এর পেছনে বিজেপি – সিপিআইএম – কংগ্রেসের ইন্ধন থাকতে পারে। এনিয়ে আমরা চিন্তা করছিনা, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি।” বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস জানিয়েছেন, “যে কেউ ভোটে লড়তে পারে, সেটা তাঁদের নিজস্ব ব্যাপার। ভারতীয় জনতা পার্টি এসব নিয়ে কোনো মন্তব্য করবেনা! তবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, উন্নয়ন- এসব তো তৃণমূলের মুখেও অনেক শুনেছি। এখন রাজ্যবাসী দেখতে পাচ্ছেন। একমাত্র বিজেপি-ই সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দেখিয়ে দিয়েছে, প্রকৃত উন্নয়ন করে দেখিয়ে দিয়েছে। তাই, মানুষ আর অন্য কিছু নয়, ভারতীয় জনতা পার্টিকেই আগামী দিনের প্রতিটি নির্বাচনে বেছে নেবে।”

শুরু প্রচার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago