Humanity

Humanities: ভয়াবহ দুর্ঘটনায় বাদ পড়েছে পা দু’টি! পশ্চিম মেদিনীপুরের অসহায় যুবকের পাশে দাঁড়ালেন BDO

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: ট্রেকারে চেপে কাজে বেরিয়েছিলেন বছর ৩৫ এর যুবক বীনেশ্বর। ট্রেকারের একেবারে পেছনে কোনোমতে পা ঝুলিয়ে বসেছিলেন তিনি। হঠাৎ একটি দশ চাকার লরি ট্রেকারের পেছনে এসে সজোরে ধাক্কা মারে! গুরুতর আহত হন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের দন্দিপুরের বাসিন্দা বীনেশ্বর দোলুই। মাস তিনেক আগের সেই ভয়াবহ দুর্ঘটনায় তরতাজা যুবক বীনেশ্বরের দু’টি পা-ই বাদ যায়। জটিল অস্ত্রপচারে চিকিৎসকরা হাঁটুর নিচে থেকে পায়ের বাকি অংশ বাদ দিতে বাধ্য হন। অভাবের সংসারে যেন মাথায় বাজ পড়ে! বীনেশ্বরের একটি হুইলচেয়ার খুব প্রয়োজন ছিল, তাও কিনতে পারছিলেন না। সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়ার-ই যুবকের পাশে দাঁড়ালেন চন্দ্রকোনা ১ নং ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। সোমবার তাঁর হাতে তুলে দিলেন একটি হুইপ চেয়ার। বিডিও’র এই মানবিকতায় মুগ্ধ বীনেশ্বর ও তাঁর পরিবার।

অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সমষ্টি উন্নয়ন আধিকারিক:

উল্লেখ্য যে, ঘাটাল মহকুমার এই দুঃস্থ পরিবারের কর্মঠ যুবক বীরেশ্বরের এই অসহায়তার খবর দু’দিন আগেই এক সাংবাদিকের মাধ্যমে শোনেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। রবিবার তিনি দন্দিপুর এলাকার ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে নিজের কার্যালয়ে ডাকেন। সোমবার তাঁর হাতে একটি হুইলচেয়ার তুলে দেন। এমনকি, পরবর্তীকালে কোন অসুবিধায় পড়লে, প্রশাসনিক সাহায্য ছাড়াও, ব্যক্তিগতভাবেও সাধ্যমত পাশে থাকার আশ্বাস দেন মানবিক বিডিও। এদিকে, বিডিও সাহেবের এই মহানুভবতায় খুশি বীনেশ্বরের গোটা পরিবার। তাঁরা বলেন, “চন্দ্রকোনার বিডিও আমাদের মত অসহায় মানুষের কাছে সাক্ষাৎ দেবদূত!”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago