Politics

Dev Hiran: ঘাটালে দেবের বিরুদ্ধে বাজি হিরণ’ই! বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা বিজেপি-র; নেই দিলীপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২ মার্চ: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনে তৃণমূলের দেব ওরফে দীপক অধিকারীর বিপক্ষে বিজেপি-র প্রার্থী হচ্ছেন হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ-ই। শনিবার বিকেলে জানিয়ে দেওয়া হল বিজেপি-র কেন্দ্রীয় কমিটির তরফে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সারা দেশে ১৯৫-টি আসনে প্রার্থী ঘোষণা করে চমক দিল বিজেপি। বারাণসী (Varanasi) থেকে পুনরায় প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীনগরের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তালিকায় আছে বাংলার ২০ জন প্রার্থীর নাম। তালিকায় নাম আছে বাঁকুড়ার সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখের। এছাড়াও আছেন সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার-রাও। তবে, এই তালিকায় অন্যতম দুই চমক হল অভিনেতা-বিধায়ক হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।

দেব হিরণ:

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনে বিজেপি-র প্রার্থী হচ্ছেন খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। বলাই চলে, তিনি তৃণমূলের দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছেন! অন্যদিকে, কাঁথি লোকসভা আসনে এবার বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তবে, মেদিনীপুর লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। এক্ষেত্রে কিছুটা হলেও দুশ্চিন্তায় থাকবেন সাংসদ দিলীপ ঘোষ! একনজরে দেখে নিন, বাংলার ২০ জন প্রার্থীর নাম- কোচবিহার: নিশীথ প্রামানিক, আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা; বালুরঘাট: সুকান্ত মজুমদার, মালদহ উত্তর: খগেন মুর্মু, মালদহ দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী, বহরমপুর: ডা: নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ: গৌরীশংকর ঘোষ, রানাঘাট: জগন্নাথ সরকার, বনগাঁ: শান্তনু ঠাকুর, জয়নগর: অশোক কান্ডারী, যাদবপুর: অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়া: রথীন চক্রবর্তী, হুগলি: লকেট চট্টোপাধ্যায়, কাঁথি: সৌমেন্দু অধিকারী, ঘাটাল: হিরন্ময় চট্টোপাধ্যায়, পুরুলিয়া: জ্যোর্তিময় সিং মাহাতো, বাঁকুড়া: সুভাষ সরকার, বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ, আসানসোল: পবন সিং এবং বোলপুর: প্রিয়া শা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago