Politics

Midnapore TMC: খড়্গপুরে ‘খেলা’ তৃণমূলের, কোনঠাসা বিরোধীরা! একসঙ্গে ৪ কাউন্সিলর জোড়াফুলে; শালবনীতেও ধস বিজেপি-কংগ্রেসে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে:খড়্গপুর পৌরসভায় আরও শক্তি বাড়াল শাসকদল তৃণমূল কংগ্রেস। একধাক্কায় ২ জন কংগ্রেস কাউন্সিলর, ১ জন বিজেপি এবং ১ জন নির্দল কাউন্সিলর সহ ৪ (চার) কাউন্সিলর ‘উন্নয়ন-যজ্ঞে’ সামিল হলেন! সোমবার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদানকারী এই চার কাউন্সিলরের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে, তাঁদের দলে স্বাগত জানালেন, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, খড়্গপুর পৌরসভার পৌরপ্রধান প্রদীপ সরকার, খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। এদিন, তৃণমূলে যোগ দিলেন- ২৪ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তপন প্রধান, ১৫ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার বান্টা মুরলী, ৫ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর ফিদা হোসেন এবং ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর মুকেশ হুমনে। তবে, তপন প্রধান, বান্টা মুরলী তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসে গিয়েছিলেন! ফের, নিজেদের পুরানো ঘরে ফিরলেন তাঁরা। একইভাবে, ফিদা হুসেন-ও টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন। উল্লেখ্য যে, এর আগে সিপিআই কাউন্সিলর নার্গিস পারভিন-ও যোগ দিয়েছেন তৃণমূলে। সবমিলিয়ে, খড়্গপুর পৌরসভায় তৃণমূল কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫।

খড়্গপুরে কাউন্সিলরদের যোগ তৃণমূলে :

এদিকে, শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব-ও সোমবার বড়সড় ভাঙন ধরাল কংগ্রেস ও বিজেপিতে। ব্লক কংগ্রেস সভাপতি অনুপম সাহা, বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক শুভজিৎ ব্যানার্জি, পঞ্চায়েত সদস্য তারাপদ মাহাত এবং ৫ জন শক্তিকেন্দ্র প্রমুখ সহ প্রায় শতাধিক নেতাকর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। ছিলেন, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলা চেয়ারম্যান অজিত মাইতি, জেলা সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দীনেন রায়, রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ সহ জেলা নেতৃত্ব এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি ‌প্রমুখ।

শালবনীতে তৃণমূলে যোগদান :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago