Recent

Midnapore: OTP দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই টাকা গায়েব! পশ্চিম মেদিনীপুরে ATM জালিয়াতির শিকার গোবেচারা গাড়ি চালক

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: নেহাতই পুরানো প্রতারণার ছক। তাতেই বোকা বনে গেলেন পশ্চিম মেদিনীপুরের এক ‘গোবেচারা’ গাড়ি চালক! ব্যবহার করেন সাধারণ কিপ্যাড ফোন। এই ধরনের প্রতারণা বিষয়ে একেবারেই ওয়াকিবহাল নন। আর, এরকম বোকাসোকা লোককেই যেন খুঁজছে প্রতারকরা! সামান্য ভুলে, খোয়া গেল প্রায় ৬০ হাজার টাকা। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বোনা গ্রামের। প্রতারিত হওয়া ওই গাড়িচালক হলেন বছর ৪০ এর প্রলয় ঘোষ।

মাঝখানে প্রলয় ঘোষ:

জানা গিয়েছে, বোনা গ্রামের বাসিন্দা প্রলয় ঘোষ একজন গাড়ি চালক। কিছুদিনের মধ্যে তাঁর ATM এর মেয়াদ শেষ হওয়ার কথা। এদিকে, রবিবার দুপুরে হঠাৎই ব্যাংকের নাম করে ফোন আসে তাঁর কাছে। এরপর, তাঁকে বলা হয়, “আপনার এটিএম এর মেয়াদ বৃদ্ধি করা হবে এবং নতুন এটিএম কার্ড পোস্ট অফিস মারফত পাঠিয়ে দেওয়া হবে। তবে, সেজন্য দিতে হবে পুরানো এটিএম কার্ডের ১৬ ডিজিটের নাম্বার।” কিছুটা, সন্দেহ হওয়ায় প্রলয় তা দিতে অস্বীকার করেন। তারপর বলা হয়, “আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না বা কার্ড এর পেছনের তিন সংখ্যার নাম্বারও দিতে হবেনা।” তখন প্রলয়ের সন্দেহ কিছুটা কমে। এরপর, ১৬ সংখ্যার নাম্বার দিয়ে দিতেই প্রলয়ের ফোনে যায় একটি ওটিপি। প্রলয়-কে সেই ওটিপি নাম্বার চাওয়া হয়। ব্যাস, সেই নাম্বার দিয়ে দিতেই তিন দফায় প্রায় ৬০ হাজার টাকা গায়েব হয়ে যায়! শুধু তাই নয়, হন্তদন্ত হয়ে পুনরায় সেই নাম্বারে প্রলয়ের পরিজনেরা ফোন করলে, ওই নাম্বার থেকে তাঁদের বলা হয়, ইন্টারনেটের গন্ডগোল হওয়ার জন্য উনি বেচেঁ গেছেন (মানে, কমের উপর দিয়ে গেছে), না হলে অ্যাকাউন্ট সাফ হয়ে যেত! এরপর, চন্দ্রকোনা থানার দ্বারস্থ হয়েছেন প্রলয় ঘোষ।

এই নম্বর থেকেই আসে ফোন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago