Politics

Jhargram: “বর্ষার আগেই কাজ শেষ করুন!” পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে ইঙ্গিত মমতার; মেদিনীপুরে জুন-অজিত আর ঝাড়গ্রামে মানস-বীরবাহা জুটিতেই আস্থা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: মেদিনীপুর থেকে শুরু করেছেন জেলা সফর। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, “এবার থেকে আমি ঠিক করেছি, প্রশাসনিক সভার সাথে সাথেই আমার বুথকর্মীদের সঙ্গেও মিলিত হব। মেদিনীপুর দিয়ে তা শুরু করেছি। জেলায় জেলায় করব।” বুধবার মেদিনীপুরে এই ঘোষণার পর, বৃহস্পতিবার ঝাড়গ্রামের সভায় এও স্পষ্ট করে দিলেন যে, এই বছরের (২০২২) শেষের দিকেই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারের কর্মী সম্মেলনে জানিয়েছেন, “মানুষের কাজ ফেলে রাখবেন না। বর্ষা আসার আগেই টেন্ডার করে দ্রুত কাজ শুরু করুন। বর্ষা এলে তিনমাস আর কাজ হবে না। তারপর, যেকোনো দিন আমি পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে দিতে পারি! তাই তার আগেই কাজ শেষ করুন।”

ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী :

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানের সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, “আমি মেদিনীপুরে আবার আসব। ৯ আগস্ট। ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণে রেখে আমি স্বাধীনতা সংগ্রামীদের মাটি মেদিনীপুরে আবার আসব।” বোঝা গেল, মুখ্যমন্ত্রী নিজে জেলায় জেলায় কর্মীদের উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাবেন আগস্ট-সেপ্টেম্বর অবধি। তারপরই, যেকোনো সময় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। যদিও, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, রাজ্য নির্বাচন কমিশন। তবে বলাই বাহুল্য যে, সেখানে শাসকদলের ইচ্ছে-অনিচ্ছেই অনেকাংশে নির্ভর করে।

পছন্দের বীরবাহা হাঁসদা :

অন্যদিকে, মেদিনীপুরের পর ঝাড়গ্রামেও মুখ্যমন্ত্রী কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “ধমকানি নয়, কাজ দিয়ে মানুষকে চমকাতে হবে।” এদিকে, তাৎপর্যপূর্ণ ভাবে পশ্চিম মেদিনীপুরের পর ঝাড়গ্রামের সভাতেও মুখ্যমন্ত্রী জেলা সভাপতি’র নাম নেননি! ঝাড়গ্রামের জেলা সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা অবশ্য মঞ্চে জায়গা পেয়েছিলেন। তবে, অন্যান্য বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি (মাধবী বিশ্বাস), জেলা তৃণমূলের চেয়ারম্যান (বীরবাহা সরেন টুডু), এমনকি ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান (কবিতা ঘোষ)-এর নাম মুখে আনলেও দেবনাথ হাঁসদা’র নাম নেননি। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার দুই সাংগঠনিক জেলার সভাপতিদের তো নাম নেওয়া দূরে থাক, মঞ্চেই জায়গা হয়নি! ‘চেয়ারম্যান’ ঘোষণা করে জেলার সমস্ত দায়িত্ব দিয়েছেন বিধায়ক ও প্রাক্তন জেলা সভাপতি অজিত মাইতি-কে। মুখ্যমন্ত্রী এটুকু বুঝিয়ে দিয়েছেন, নতুন জেলা সভাপতিদের (২০২১ এর ১৬ আগস্ট যাদের নাম ঘোষিত হয়েছিল) তিনি মনোনীত করেননি! আর তাই, তাঁদের নিয়ে তাঁর বিশেষ আগ্রহ নেই। বরং তিনি তাঁর পছন্দের নেতা-নেত্রীদের উপরই ভরসা রাখতে চাইছেন! সেক্ষেত্রে, পশ্চিম মেদিনীপুরে জুন-অজিত জুটি’কে তিনি যেমন প্রাধান্য দিচ্ছেন, ঠিক তেমনই ঝাড়গ্রামের ক্ষেত্রে সদ্য ওই জেলার দায়িত্বপ্রাপ্ত মানস রঞ্জন ভূঁইয়া (পার্থ চট্টোপাধ্যায়ের পরিবর্তে)’র সাথে প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা-কেই কাজে লাগাতে চাইছেন! এমনটাই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

ঝাড়গ্রামের জেলা সভাপতি (বেগুনি পাঞ্জাবি) অবশ্য মঞ্চে জায়গা পেয়েছিলেন:

ঝাড়গ্রামে মমতা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago