Politics

Brigade: ব্রিগেডের মঞ্চ থেকেই প্রার্থী-তালিকা ঘোষণা মমতার! থাকছেন রচনা, মিমি, সায়নীরা; ‘নজর’ তমলুক আর মেদিনীপুরের দিকেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১০ মার্চ: নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকা (প্রথম পর্যায়ে) ঘোষণা করে চমক দিয়েছে বিজেপি। তালিকায় আছে বাংলার ২০টি আসনের প্রার্থীর নাম। আজ, ব্রিগেডের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে এবার চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর অনুযায়ী, যাদবপুর থেকে প্রার্থী হতে পারেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। ‘দিদি নম্বর ওয়ান’ রচনা ব্যানার্জিও (হুগলি আসন থেকে?) তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন। দেবের (দীপক অধিকারী) নাম ঘাটাল লোকসভা আসনে নিশ্চিত করে দিয়েছেন দলনেত্রী। প্রার্থী হতে পারেন রাজ চক্রবর্তীও। তবে, প্রার্থী করা হবেনা নুসরত জাহানকে।

তৃণমূলের ব্রিগেড:

তবে, তৃণমূল কংগ্রেসের তরফে সবথেকে বড় চমক দেওয়া হতে পারে তমলুক আসনে! সেখানে বিজেপির প্রার্থী হতে চলেছেন ‘প্রাক্তন’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিপক্ষে তৃণমূলের কে? সেদিকেই নজর থাকবে গোটা বাংলার। সূত্রের খবর, এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী এবার প্রার্থী হতে চলেছেন। তবে কি তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়? যদিও সূত্রের খবর অনুযায়ী, ডোনা নয়; তমলুক আসনে তৃণমূলের প্রার্থী হতে চলছেন দলের মুখপাত্র তথা সোস্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে, মেদনীপুর লোকসভা আসনের প্রার্থী জুন মালিয়া নাকি অন্য কেউ? জুনের দিকেই ঢলে ‘দিদি’! শেষ পর্যন্ত কি হয়, সেদিকেই তাকিয়ে বিধায়ক জুন মালিয়া আর জেলা সভাপতি সুজয় হাজরা-র অনুগামীরা!

ব্রিগেডের মঞ্চে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago