শিক্ষক সংবর্ধনায় দিলীপ :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: “শুভেন্দু অধিকারী নয়, ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে অন্য কেউ! শুভেন্দু একবার হারিয়েছে, এবার অন্য কেউ হারাবে।” মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। প্রসঙ্গত, সোমবার মেদিনীপুর শহর লাগোয়া জওহর নবোদয় বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। পরে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “শুভেন্দু তো একবার হারিয়েছে আর কত বার হারাবে! এবার অন্য কেউ হারাবে।”
তৃণমূলের তিনটি আসনে প্রার্থী ঘোষণা প্রসঙ্গে বলেন, “ও তো আগে থেকেই ঠিক ছিল! সব ঠিকঠাক করেই নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে।” শুভেন্দু’র পেছনে সিআইডি লাগানো প্রসঙ্গ নিয়ে দিলীপ বলেন, “ওসব চলতে থাকবে, ওটা নিয়ে চিন্তা করার বিষয় নেই।” তবে, দিলীপ ঘোষ এদিন অভিষেক প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন! এনিয়ে তিনি বলেছেন, “কাউকে নিয়ে কিছু বলার নেই।” প্রসঙ্গত, মেদিনীপুর শহর লাগোয়া জওহর নবোদয় স্কুলের শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। স্কুলের কমিটিতে সাংসদ হিসেবে ওনার থাকার কথা, কিন্তু সেখানে এখনও প্রাক্তন সাংসদ সন্ধ্যা রায়ের নাম রয়েছে। সাংসদ দিলীপ ঘোষ এনিয়ে বলেন, “জওহর নবোদয় বিদ্যালয় প্রতি জেলায় একটি করে রয়েছে। সাংসদ হিসেবে এখানে আমারই মেম্বার থাকার কথা। কিন্তু, আগের সাংসদের নাম আছে। করোনার জন্য মাঝে কোন মিটিং হয়নি। ছুটি চলছে। বাচ্চারা বাইরে। তবে, গতকাল শিক্ষক দিবস গিয়েছে, শিক্ষকদের সন্মানিত করার এবং তাদের সাথে কথা বলার সুযোগ হলো।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…