Politics

ইঙ্গিত দিয়েই রেখেছিলেন! অভিষেকের হাত ধরে সুদূর ত্রিপুরায় ফের ‘ফুলবদল’ করে রাজীব বললেন “লজ্জিত”

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৩১ অক্টোবর: আহা রাজনীতির কি মহিমা! বিধানসভা নির্বাচনের আগেও “ফুলে ফুলে ঢলে ঢলে” দেখেছিলেন বঙ্গবাসী। আর, বিধানসভা নির্বাচনের পরেও তাই! সেবার ‘পদ্মফুল’ হাতে তুলে নেওয়ার হিড়িক ছিল, আর এবার ‘জোড়াফুল’ কেই আপন করে নেওয়ার তাড়া। এবার, সেই দলে ‘হেভিওয়েট’ রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী যেদিন বিধায়ক পদে পদত্যাগ করে, বিধানসভা ভবন থেকে বেরিয়েছিলেন, এই ইঙ্গিতটা অবশ্য সে দিনই তিনি দিয়ে রেখেছিলেন! ছলছল চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘বুকে করে’ নিয়ে বেরিয়েছিলেন। জিতলে ‘টা টা বাই বাই’, আর হারলে ‘ফের ফিরে আসছি’! আজ আর বুঝতে অসুবিধা হয়না, বাংলার প্রত্যন্ত গ্রামে বসে রাজনীতির আলোচনা করা মানুষটিরও। হ্যাঁ, একদা অমিত শাহের পাঠানো চাটার্ড বিমানে করে দিল্লি গিয়ে ‘পদ্ম ফুল’ হাতে তুলে নেওয়া ডোমজুড়ের হেরে যাওয়া প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়, রবিবার ফুল বদল করতে উড়ে গেলেন সুদূর ত্রিপুরা! তাও আবার, যার জন্য নাকি তৃণমূল ত্যাগ করেছিলেন, সেই সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। হোটেল থেকে মঞ্চ অবধি গেলেনও তাঁর গাড়িতে চেপেই। হাইভোল্টেজ আগরতলার সভা থেকেই রাজীব ফিরলেন তৃণমূলে!

ত্রিপুরায় রাজীব :

রাজনৈতিক সমালোচকেরা বলছেন, অনেক ‘স্বপ্ন’ নিয়ে বিজেপিতে গিয়েছিলেন রাজীব, সব্যসাচী-র মতো নেতারা। কিন্তু, স্বপ্ন পূরণ হয়নি! ভরাডুবি হয়েছে বিজেপি’র। ডোমজুড়ে বিপুল ভোটে হেরেছেন রাজীব-ও। ফলে, যা হয়! পদ্ম ফুল আর ভালো ‌লাগেনি। তাই, নির্বাচনের পর থেকেই আকার ইঙ্গিতে বুঝিয়ে যাচ্ছিলেন সেকথা! বুঝতে পেরেছিলেন বিজেপি নেতারাও। তাই, হেস্টিংসে বিজেপির সদর দফতরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরের নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি, একসময়ের ‘বন্ধু’ শুভেন্দু অধিকারীরও কড়া সমালোচনা করেছিলেন শুভেন্দু’র “বেগম মন্তব্য” ইস্যুতে! সেদিনই (২১ সেপ্টেম্বর) বেঙ্গল পোস্ট (thebengalpost.net) ডিজিটাল মিডিয়া শিরোনাম করেছিল- “ফুলবদল শুধু সময়ের অপেক্ষা”! আজ (৩১ অক্টোবর) তাই হল। ৯ মাস পর দ্বিতীয়বার ‘ফুলবদল’ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে ফিরে রাজীব বললেন, “বিজেপিতে গিয়েছিলাম। ভুল করেছিলাম। লজ্জিত, অনুতপ্ত!” তবে, বর্তমান দিনের রাজনীতি দেখে লজ্জিত আপামর বঙ্গবাসীও!

অভিষেকের আগরতলার সভায় রাজীব বন্দ্যোপাধ্যায় :

রাজীব বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago