Police Administration

“কয়েদীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই আপনাদের কর্তব্য”, মেদিনীপুরের নবনিযুক্ত কারারক্ষীদের বার্তা দিলেন কারামন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: “একজন মানুষকে বাবা-মা যেমন ছোট থেকে বড় করে তোলেন, মানুষ করে তোলেন; তেমনি আপনারা এক নতুন সংসারে অংশ নিলেন। সংশোধনাগারের আবাসিকদের (কয়েদীদের) ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই আপনাদের লক্ষ্য।” মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের (সেন্ট্রাল জেলের) নবনিযুক্ত কারারক্ষীদের প্রশিক্ষণ-পর্বের সমাপ্তি অনুষ্ঠানে (দীক্ষান্ত ভাষণে) শনিবার এই বার্তাই দিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। শনিবার মেদিনীপুর সেন্ট্রাল জেলের ট্রেনিং ইনস্টিটিউটের ক্যাম্পাসে ছিল এই কারারক্ষীদের ‘পাসিং আউট প্যারেড’। এই দফায় ১৯৯ জন নবনিযুক্ত কারারক্ষী (জেল পুলিশ) প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান জেল সুপার সুদীপ বসু। অনুষ্ঠানে কারামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এডিজি (কারা) পীযূষ পান্ডে।

অনুষ্ঠানে কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস :

প্রসঙ্গত উল্লেখ্য, সাজাপ্রাপ্ত আসামীদের ‘সংশোধন’ করার জন্যই জেল বা কারাগারের অপর নাম- সংশোধনাগার (Correctional Home)। আর, এই সংশোধনাগারের দায়িত্বে থাকেন কারারক্ষী বা জেল পুলিশ। অতন্দ্র প্রহরীর মতোই তাঁরা এই সাজাপ্রাপ্ত আসামিদের আগলে রাখেন। সেই ভূমিকা-র কথা ফের একবার স্মরণ করিয়ে দিয়ে, কারারক্ষীদের উদ্দেশ্যে রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বললেন, “সংশোধন কার্যক্রমে আপনারা কান্ডারী। রাতে সকল আবাসিকরা ঘুমিয়ে যাবে, বিশ্রাম নেবে। আপনারা তাদের জন্য রাত জাগবেন। আজ থেকে সেই নতুন জীবনে ব্রতী হলেন আপনারা।”

জেল পুলিশ আধিকারিকদের সঙ্গে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago