Politics

প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে উপ প্রধান তৃণমূলে! পশ্চিম মেদিনীপুরে আরও একটি পঞ্চায়েত বিজেপির হাতছাড়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: পশ্চিম মেদিনীপুরে আরও একটি পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির! বুধবার অনাস্থা প্রস্তাব এনে বিজেপির হাতে থাকা পঞ্চায়েতটি দখল করল শাসকদল তৃণমূল কংগ্রেসে। প্রসঙ্গত, দাঁতন ১ নং ব্লকের একমাত্র শালিকোঠা (৪ নং) গ্রাম পঞ্চায়েতটিই বিজেপি’র দখলে ছিল। সেই পঞ্চায়েত’টিও আজ থেকে তৃণমূলের দখলে চলে গেল। বাকি ৮ টি পঞ্চায়েত আগে থেকেই তৃণমূলের দখলে ছিল। ফলে, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের এলাকায় আরও একটি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হল।

তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা :

উল্লেখ্য যে, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে দাঁতন- ১ নং এর এই শালিকোঠা গ্রাম পঞ্চায়েত-টি টসের ভিত্তিতে জিতে নেয় বিজেপি। ১৮ টি আসনের মধ্যে বিজেপি ও তৃণমূল ৯ টি করে আসনে জিতেছিল। তাই টস হয়। প্রধান ও উপ প্রধান নির্বাচিত হয়েছিলেন যথাক্রমে- মল্লিকা মাইতি প্রধান ও অশোক বাবুলি। বিধানসভা নির্বাচনের পর এই অশোক বাবুলি-ই তৃণমূলের সঙ্গে চলে যায় বলে সূত্রের খবর। এ নিয়ে স্থানীয় বিজেপি নেতা মোশাফ মল্লিক বলেন, “আমাদের উপ প্রধান অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েছিলেন। বাধা দেওয়ায় তৃণমূলে চলে যান। আর কেউ তৃণমূলে যাননি।” তবে, শাসকদল তৃণমূলের তরফে জানানো হয়েছে, “এই এলাকায় কোনো কাজ করেনি বিজেপি। প্রধান দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তারই প্রতিবাদ করে উপ প্রধান আমাদের দলে যোগ দেয়।” উল্লেখ্য যে, বিজেপি এদিনের ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি!

শালিকোঠা গ্রাম পঞ্চায়েত :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago