India

সোনালী স্বপ্নভঙ্গ! “ব্রোঞ্জ” এর মাধ্যমেই অলিম্পিকে দেশকে তৃতীয় পদক উপহার লভলিনা-র

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৪ আগস্ট: সেমিফাইনালে ওঠার পরই তাঁকে নিয়ে সোনার স্বপ্ন দেখেছিল দেশবাসী! কিন্তু, শেষ পর্যন্ত অধরাই থেকে গেল সোনা। বুধবার টোকিও অলিম্পিকে বিশ্বের এক নম্বরের কাছে পরাস্ত হয়ে বক্সিংয়ে ব্রোঞ্জ এনে দিলেন লভলিনা বরগোঁহাই। তুরস্কের বুসেনোজের বিরুদ্ধে দুর্দান্ত লড়াইর পরেও একাধিক ওয়ার্নিংয়ের জেরে কিছুটা পয়েন্ট নষ্ট হয় লভলিনার। অবশেষে ৫-০ ব্যবধানে ৬৪-৬৯ কেজি বিভাগের লড়াই জিতে নেন বুসেনোজ।

লভলিনা বরগোঁহাই:

তবে, প্রথমবারই অলিম্পিকের মঞ্চে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন লভলিনা। ২৩ বছর বয়সী এই বক্সারের সৌজন্যে দেশে এলো আরও একটি পদক। এখনও পর্যন্ত টোকিও অলিম্পিকে ভারতের পদক সংখ্যা ৩। মীরাবাই চানু, পিভি সিন্ধুর পর লভলিনার হাত ধরেই ফের নারীশক্তির জয়গান রচিত হলো অলিম্পিকের মঞ্চে! তবে এখানেই শেষ নয়, বুধবারই আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ভারতীয় মহিলা হকি দল। গোটা দেশ তাকিয়ে সেই ফলাফলের দিকেই।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago