Protest

চাল-ডাল ইস্যু: “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি!” কুড়মি আন্দোলনকারীদের চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৫ মে: “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি! দিলীপ ঘোষের সঙ্গে যেন লাগতে না আসে।” এবার, খড়্গপুর থেকে কুড়মিদের চরম হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, তফশিলি উপজাতি বা ST সম্প্রদায় ভুক্ত হওয়ার লড়াইতে কুড়মিরা তৈরি করেছেন ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। সেই কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জঙ্গলমহল তথা কুড়মি অধ্যুষিত এলাকায় রাজনৈতিক প্রচারে যাওয়া নেতা-নেত্রীদের কাছে কুড়মিরা ‘ঘাঘর ঘেরা’ করে জবাবদিহি করা শুরু করেছেন- ‘তাদের জন্য ওই নেতা-নেত্রী কি করেছেন?’ রবিবার ঝাড়গ্রাম জেলার লালগড় সংলগ্ন বামাল এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানে তাঁকেও ‘ঘাঘর ঘেরা’ করেন কুড়মিরা। তাঁদের এই সামাজিক আন্দোলনের জন্য তিনি (দিলীপ ঘোষ) কি করেছেন, জানতে চাওয়া হয়। দিলীপ মন্তব্য করেন, “ওখানে (খেমাশুলিতে ) যারা আন্দোলন করছিল, তাদের আমি চাল, ডাল পাঠিয়ে সাহায্য করেছি!” এরপরই, ক্ষুব্ধ কুড়মি আন্দোলনকারীরা পাল্টা দিলীপ-কে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কাকে চাল, ডাল দিয়েছেন ২৪ ঘন্টার মধ্যে জানাতে না পারলে, আপনাকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করা হবে।”

লালগড়ের বামালে দিলীপ ঘোষ:

এরপরই, রবিবার সাতসকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, “”ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি! দিলীপ ঘোষের সঙ্গে যেন লাগতে না আসে। দরকার হলে শ্রীকান্ত মাহাত সহ ওদের সম্প্রদায়ের যেসব MLA-MP আছে, তাদের পদত্যাগ করতে বলুক! আমি কুড়মিদের সঙ্গে আছি, থাকব। আমার এলাকায় যারা আন্দোলন করেছে আমি তাদের সহযোগিতা করেছি। দরকার হলে তাদের নামধাম আমি মিডিয়ার সামনে বলব।” তিনি এও জানান, কুড়মিদের ST করার বিষয়টি সরকারি বিষয়, সাংবিধানিক বিষয়। অন্যদিকে, দিলীপের এই মন্তব্যের পরই কুড়মিদের তরফে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি’র সদস্য সুমন মাহাতো বলেছেন, “দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা করছি। এখনও ২৪ ঘন্টা সময় দিচ্ছি। কাকে বা কাদের উনি চাল, ডাল দিয়েছেন জানান। নাহলে আমরা ওনাকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করব। আর, কে পদত্যাগ করবে, না করবে সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার থাকলে, আমাদের কেন্দ্রীয় কমিটি নেবে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago