Salboni

Midnapore: কলেজ ফেরত ছাত্রীর সাইকেলে নিয়ন্ত্রণহীন মারুতির ধাক্কা! বাড়ি ফেরা হলোনা পশ্চিম মেদিনীপুরের বাসন্তীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে: আর পাঁচটা দিনের মতোই কলেজের ক্লাস শেষ করে নিজের সাইকেলে করে বাড়ি ফিরছিলেন গোয়ালতোড় কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী বাসন্তী গড়াই। বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন। তবে, নিয়তির নিষ্ঠুর পরিহাসে বাড়ি ফেরা হলোনা শালবনী ব্লকের বাবুইবাসা গ্রামের বছর ২০’র ছাত্রীর! গোয়ালতোড়-পিড়াকাটা রাজ্য সড়কের উপর তুঁতবাড়ি (ঠাকুরথান) এলাকায় হঠাৎই একটি মারুতি (ওমনিই) গাড়ি মুখোমুখি ধাক্কা মারে বাসন্তীকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাসন্তী! শনিবার দুপুর ২-টো নাগাদ ঘটে যাওয়া মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। আটকানো হয় ওই মারুতি গাড়িটিকে। সেই গাড়িতে করেই প্রথমে নিকটবর্তী কেওয়াকোল গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় বাসন্তী-কে। অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায়, দ্রুত রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যালে। বিকেল সাড়ে চারটা নাগাদ সেখানেই মৃত্যু হয় বাসন্তী’র!

ময়নাতদন্ত সম্পন্ন হল মেদিনীপুর মেডিক্যালে:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মারুতি গাড়িটি পিড়াকাটার দিক থেকে গোয়ালতোড়ের দিকে যাচ্ছিল। গোয়ালতোড় কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী বাসন্তী কলেজের ক্লাস শেষে সাইকেল চালিয়ে বাড়ি (পিড়াকাটার দিকে) ফিরছিল। গোয়ালতোড় থেকে কিছুটা দূরে তুঁতবাড়ি (ঠাকুরথান) এলাকায় রাজ্য সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িটি মুখোমুখি ধাক্কা মারে বাসন্তীকে। আর, তাতেই সব শেষ! মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরুর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায় হাসপাতাল সূত্রে। তবে, ঘাতক ওই গাড়িতে করেই বাসন্তীকে নিয়ে আসা হয়েছিল মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল থেকেই পুলিশ ওই গাড়ি এবং চালককে আটক করেন। রবিবার সন্ধ্যায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালতোড় থানা। এদিকে, কলেজ ছাত্রী বাসন্তীর এই অকাল মৃত্যুতে পরিবার-পরিজন সহ এলাকাবাসীরা শোকে মুহ্যমান!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago