Protest

Kharagpur: সাত সকালেই জেল বন্দী পার্থ-পরেশ, উডবার্ণ ওয়ার্ডে শুয়ে অনুব্রত! পৌঁছল পুলিশ, আটক প্রতিবাদীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: সাতসকালেই জেলখানা নিয়ে হাজির নেতারা। শুধু-ই কি জেলখানা, হাজির আস্ত এক উডবার্ণ ওয়ার্ড-ও। ওয়ার্ডের বেডে শুয়ে আবার অনুব্রত মণ্ডল! এদিকে জেলখানায় বন্দি পার্থ আর পরেশ। তবে, বাইরে লেখা- “পার্থ-পরেশ তো চুনোপুঁটি, আসল খেলোয়াড় তো হাওয়াই চটি!” এভাবেই, রবিবার সাত সকালে অভিনব প্রতিবাদের আয়োজনে খড়্গপুরের ‘আমরা বামপন্থী’র সদস্যরা। ছুটির দিনে শহরের খরিদা মোড়ে সকাল সাড়ে ন’টা-দশটা থেকে শুরু হওয়া এই আন্দোলন ঘিরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।

উডবার্ণ ওয়ার্ডে শুয়ে অনুব্রত:

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিনে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে জড়িয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরা ধারাবাহিকভাবে সিবিআই জেরার মুখোমুখি। পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী’কে ইতিমধ্যে শিক্ষিকার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, গরু পাচার কাণ্ডে শাসকদলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-ও ক্রমাগত সিবিআই দপ্তর আর SSKM এর উডবার্ণ ওয়ার্ডে দৌড়ে বেড়িয়েছেন। আর, এসব নিয়েই খড়্গপুরের “আমরা বামপন্থী” সংগঠন এক অভিনব প্রতিবাদের আয়োজন করল। প্রতীকী জেলখানা তৈরি করা হল, তৈরি করা হল উডবার্ণ ওয়ার্ড! বেডে শুয়ে অনুব্রত’র কুশপুত্তলিকা! বাইরে স্লোগান- “এসএসসি পাশ করেও চাকরি প্রার্থীরা পথে বসে/ পাস না করেও মন্ত্রীর মেয়ে শিক্ষিকার চেয়ারে বসে!” শেষমেশ অবশ্য টাউন থানার অধীন খরিদা ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশকর্মীরা গিয়ে একে একে আটক করা শুরু করল নেতাদের। প্রবীণ অনিল দাস থেকে শুরু করে মানস শূর, প্রদীপ শূর-দের আটক করে নিয়ে যাওয়া হয়। তবে, যেতে যেতেও তাঁরা স্লোগান দিলেন, “পার্থ-পরেশ তো চুনোপুঁটি, আসল খেলোয়াড় তো হাওয়াই চটি!”

অভিনব প্রতিবাদ:

আটক প্রতিবাদীরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago