Tragic Death

Tragic Death: মাছ ধরতে গিয়ে নিখোঁজ, সকালে নদী থেকে উদ্ধার সৌম্যদীপের নিথর দেহ! মর্মান্তিক ঘটনায় কান্নার রোল পশ্চিম মেদিনীপুরের গ্রামে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: রবিবার সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! শনিবার রাত থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হল শিলাবতী নদী থেকে। জানা যায়,পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর গ্রামের যুবক সৌম্যদীপ প্রামাণিক শনিবার রাতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল শিলাবতী নদীতে। বন্ধুরা ফিরে এলেও, বছর ২৪- এর সৌম্যদীপ আর ফেরেনি। সারা রাত খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি তাকে। এরপর, রবিবার সকালে সৌম্যদীপের নিথর দেহ উদ্ধার হল নদী থেকে! এরপরই, কন্নার রোল ওঠে গ্রামজুড়ে। ইতিমধ্যে, পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করেছে।

নদী থেকে উদ্ধার হল দেহ:

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (শনিবার) রাত আটটা নাগাদ সৌম্যদীপ তার দুই বন্ধুর সাথে বাড়ির সামনেই শিলাবতী নদীতে মাছ ধরতে গিয়েছিল। দুই বন্ধু ফিরেও আসে। তারা সৌম্যদীপকে বাড়ি ফেরার কথা বললেও, সৌম্যদীপ আরও কিছুক্ষণ মাছ ধরার কথা বলে এবং একাই থেকে যায় সেখানে। এরপর, সারারাত আর বাড়ি ফেরেনি সৌম্যদীপ। রাতেই খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু, খোঁজ মেলেনা! রবিবার সকালে, চৈতন্যপুর সহ আশপাশের এলাকার মানুষ শিলাবতী নদীর জলে খোঁজ চালালে, ওই এলাকায় নদীর গভীর জল থেকে উদ্ধার হয় নিখোঁজ সৌম্যদীপের দেহ। ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে, এই ঘটনায় গোটা গ্রাম জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সৌম্যদীপের বাবা-মা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন!

সৌম্যদীপের নিথর দেহ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago