Protest

Midnapore Strike: গ্রামে একের পর এক স্কুল বন্ধ, শাসকের ভয়ে শহরে ছুটির মেজাজে ক্লাস! লড়াই মেদিনীপুর কলেজ আর বিশ্ববিদ্যালয়ে, স্তব্ধ আদালত

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ:”নজিরবিহীন সাড়া পড়েছে ধর্মঘটে।” জানাল যৌথ মঞ্চ। “কর্মনাশা ধর্মঘট রুখে দিয়েছেন কর্মীরা!” স্বাভাবিকভাবেই এটাই ছিল শাসকের বক্তব্য। যদিও, পশ্চিম মেদিনীপুর জেলার বাস্তব পরিস্থিতি যা লক্ষ্য করা গেল, তাতে শুক্রবারের ধর্মঘটে সরকারি কর্মচারী থেকে শিক্ষকদের রীতিমতো ‘একজোট’ই মনে হয়েছে! দিনের শেষে তাই তাঁরা বলছেন, “দানের ‘ভাতা’ নয়, অধিকারের ‘মহার্ঘ্য ভাতা’ আর ‘ভাত’ যোগাড়ের নিয়োগ চেয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল! স্বাভাবিকভাবেই তাতে সাড়া দিয়েছেন শিক্ষক, সরকারি কর্মচারী থেকে ছাত্র-যুবরা।”

মেদিনীপুর আদালত:

শুক্রবার বিকেল নাগাদ বিভিন্ন সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর জর্জকোর্ট সহ গড়বেতা, ঘাটাল, খড়্গপুর, দাঁতন- পাচঁটি আদালতেই সিংহভাগ কর্মচারী কাজে যুক্ত না হওয়ায় স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ হয়ে গিয়েছিল। খড়্গপুরের সালুয়া ও কলাইকুন্ডা ইএফআর দপ্তরে তালা-চাবিও খোলার লোক ছিলো না বলে স্থানীয় সূত্রে জানা যায়। ব্লক ও মহকুমা দপ্তর গুলিতে প্রায় ৩৫-৪০ ভাগ কর্মচারী ধর্মঘটে সামিল হয়েছিলেন বলে সূত্র মারফত জানা যায়। তবে, জেলায় প্রাথমিকে স্কুল বন্ধ ছিল প্রায় ৫৩ শতাংশ। ৪৩০০ প্রাথমিক স্কুলের মধ্যে হাজারখানেক স্কুলে মিড-ডে মিল রান্না হয় বলে জানা গেছে। প্রাথমিকের ৬১৩৭ জন অর্থাৎ ৬৩ ভাগ শিক্ষক ধর্মঘটে সামিল হয়েছেন। জেলায় হাই স্কুল গুলিতে ধর্মঘটে সামিল হয়েছেন ৫৬২৮ জন। কোনো শিক্ষক উপস্থিত না হওয়ায় ৭৬-টি হাই স্কুল সম্পূর্ণ রূপে বন্ধ থেকেছে। গ্রামের দিকে একের পর এক প্রাইমারি স্কুলও বন্ধ থেকেছে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে। এর সিংহভাগই ঘাটাল, গড়বেতা, গোয়ালতোড়, শালবনী সহ প্রত্যন্ত এলাকার! শহরের স্কুল-কলেজ গুলি অবশ্য বিভিন্ন কারণে খুলেছিল। তবে, ছিলো ছুটির মেজাজ! এদিকে, শাসকদলের তরফে আবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে ধর্মঘট সফল করতে আগে থেকেই (বৃহস্পতিবার) স্কুল ‘ছুটি’ ঘোষণা করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ আনা হয়েছে। শালবনীর পিড়াকাটা স্কুলে ঠিক এরকম হওয়ায়, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল ধল শিক্ষকদের কাছ থেকে এই ঘটনার জবাব চাইবেন বলে জানিয়েছেন।

ডিআই অফিসের সামনে:

অন্যদিকে, এদিনই ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও’র মতো ছাত্র সংগঠনগুলি। এনিয়ে মেদিনীপুর কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তাঁদের সঙ্গে TMCP’র সদস্যদের রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে যায়। মেদিনীপুর কলেজে প্রবেশপথের সামনেই ধস্তাধস্তি থেকে হাতাহাতি শুরু হয় দু’পক্ষের মধ্যে। এরপর, কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার আগেই অবশ্য এআইডিএসও’র এক ছাত্রকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করতে হয়। তৃণমূলের বহিরাগত ছাত্রদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মেদিনীপুর কলেজের পড়ুয়া তথা ধর্মঘট সমর্থনকারীরা। তৃণমূল ছাত্র পরিষদের তরফে সংগঠনের জেলা সহ-সভাপতি সুমন জানা জানিয়েছেন, “আমরা মারধর করিনি। দূর-দূরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীদের কলেজে প্রবেশ করাতে গিয়েছিলাম। সেখানে আমরাই আক্রান্ত হয়েছি।” বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনেও AIDSO’র সঙ্গে TMCP’র পড়ুয়াদের মধ্যে একদফা সংঘর্ষ বাধে। তবে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০-৮০ শতাংশ কর্মচারী ধর্মঘটে সামিল হয়েছিলেন বলে জানা যায়। বিভিন্ন স্কুল, কলেজ, অফিস, আদালতের যে সকল কর্মচারীরা এদিন নানা কারণে ধর্মঘটে সামিল হতে পারেননি, তাঁরাও যৌথ মঞ্চের দাবিগুলির প্রতি ‘নৈতিক’ সমর্থন জানিয়েছেন‌ বলে বার্তা ছড়িয়ে দিয়েছেন সর্বত্র।

মেদিনীপুর কলেজে আহত ছাত্র:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago