Protest

West Midnapore: কেউ শোনেনি, দিদিকে বলেও কাজ হয়নি! বেহাল রাস্তা সারানোর দাবিতে আসরে নামলেন পশ্চিম মেদিনীপুরের মহিলারা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা। তবে, এতোটাই বেহাল যে, বৃষ্টি পর তা ছোটোখাটো পুকুরে পরিণত হয়। রাস্তা সারানোর দাবিতে, দরবার করা হয়েছে প্রশাসনের সর্বত্র। তবে, কেউ ভ্রুক্ষেপ করেনি! শেষমেশ, ‘দিদিকে বলো’-তেও ফোন করা হয়েছিল। তাতেও কাজ হয়নি। তাই, আর অপেক্ষা না করে, সোমবার রীতিমতো ডালপালা ফেলে, বেঞ্চ পেতে বসে পড়লেন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌর এলাকার মহিলারা। গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের জেরে যানজট তৈরি হয় স্বাভাবিকভাবেই। পৌর কর্তৃপক্ষের তরফে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করা হয়। অবরোধকারীরা চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় অবরোধ তোলার ব্যবস্থা করেন।

বিক্ষোভ মহিলাদের:

উল্লেখ্য, ক্ষীরপাই পৌরসভার তেলিবাজার এলাকার এই রাস্তা পৌরসভার ৩, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম। কদমকুন্ডু থেকে গঙ্গা দাসপুর যাওয়ার এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। অবরোধকারীদের দাবি, রাস্তায় একাধিক গর্ত। এক পশলা বৃষ্টিতে রাস্তা যেন পুকুরে পরিণত হয়। যান চলাচল দূর অস্ত হেঁটে চলাই দায়! এলাকার বাসিন্দাদের লিখিত স্মারকলিপি থেকে শুরু করে একাধিকবার পৌরসভার দ্বারস্থ হয়েও রাস্তা মেরামত না হওয়ায় বিক্ষোভে সামিল হল মহিলারা। এলাকার মানুষের অভিযোগ, ২০১৯ সালেই রাস্তাটি নিয়ে পৌরসভায় লিখিত অভিযোগ করা হয়েছে। এমনকি ‘দিদিকে বলো’ পোর্টালে অভিযোগ জানানো হয়েছে। কোন সুরাহা হয়নি। তাই, বাধ্য হয়ে মহিলারা অবরোধে নেমেছেন বলে দাবি। ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান দুর্গাশঙ্কর পান বলেন, “রাস্তাটি নিয়ে ইতিমধ্যে এক কোটি টাকার টেন্ডার হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। আপাতত বর্ষার আগে অস্থায়ীভাবে সংস্কার করার কাজ শুরু হয়েছে।”

অবরোধ :

প্রতিবাদ মহিলাদের:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago