Railway

Road Overbridge: বহু প্রতীক্ষিত দু’টি ওভারব্রিজের উদ্বোধন রেল শহরে! খড়্গপুরের হাতিগোলা ব্রিজের কাজও দ্রুত সমাপ্ত করার ঘোষণা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৪ জুলাই: অবশেষে খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) তরফে দু’দুটি গুরুত্বপূর্ণ ওভারব্রিজ (রোড ওভারব্রিজ/ ROB)-এর উদ্বোধন করা হল সোমবার। এর ফলে, উপকৃত হবেন কয়েক হাজার খড়্গপুরবাসী। প্রথম রোড ওভারব্রিজ-টি নির্মিত হয়েছে খড়্গপুর শহরের গেটবাজার সংলগ্ন (133) সিএমই গেটের কাছে। অপরটি, নির্মিত হয়েছে রেলওয়ে ওয়ার্কশপ সংলগ্ন (133 B) এলাকায়। সোমবার বিকেলে এই দুটি ওভারব্রিজের উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন, ডিআরএম (DRM Kharagpur) মনোরঞ্জন প্রধান, সিনিয়র ডিসিএম (Sr. DCM) রাজেশ কুমার প্রমুখ।

ব্রিজের উদ্বোধনে সাংসদ দিলীপ ঘোষ:

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই ব্রিজ দুটির কাজ চলছিল। সাংসদ দিলীপ ঘোষ, এমনকি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়-কেও এনিয়ে বেশ কয়েকবার রেলের কাছে তদবির করতে দেখা গেছে। যদিও, উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ দিলীপ ঘোষ থাকলেও, উপস্থিত ছিলেন না বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় (ওরফে, হিরণ)! এনিয়ে জল্পনার মধ্যেই, ডিআরএম মনোরঞ্জন প্রধান জানিয়েছেন, “এই দুটি ব্রিজকে সার্থক রূপ দিতে আমাদের বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। বিশেষত, আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। আপনাদের আরও সুখবর দিই যে, হাতিগোলা ব্রিজ এবং খড়্গপুর টাউন থানা সংলগ্ন ওভারব্রিজের কাজ দুটিও দ্রুত সমাপ্ত করা হবে। আমরা নিঃশব্দে সেই কাজ করে চলেছি।” উল্লেখ্য যে, গেটবাজার ও ওয়ার্কশপ সংলগ্ন এই দুটি রোড ওভারব্রিজ উদ্বোধনের ফলে, আইআইটি এলাকায় যাওয়ার ক্ষেত্রে এবং গেট বাজারে আসার ক্ষেত্রে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। আর, খড়্গপুর শহরের পুরাতন বাজার সংলগ্ন সুপ্রাচীন – জরাজীর্ণ হাতিগোলা ব্রিজটি নতুন রূপে উদ্বোধিত হলে যে নিশ্চিন্ত হবেন মেদিনীপুর – খড়্গপুর সহ জেলার কয়েক লক্ষ মানুষ, তা বলাই বাহুল্য!

ওয়ার্কশপের সামনের ওভারব্রিজ :

গেটবাজারের সামনের ওভারব্রিজ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago