Railway

Vande Bharat Express: খড়্গপুর স্টেশনে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানালেন দিলীপ! সেলফি তোলার হিড়িক উৎসাহীদের মধ্যে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ সেপ্টেম্বর: রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত্রি ঠিক ৮টা ৫ মিনিট নাগাদ হাওড়া-রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) খড়গপুর স্টেশনে পৌঁছয়। খড়গপুর স্টেশনে ‘নতুন’ এই বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন, খড়্গপুর স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে। অনুষ্ঠানে সাংসদ ছাড়াও খড়্গপুর ডিভিশনের ডিআরএম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্ল্যাটফর্মে ট্রেন পৌঁছতেই মূল উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা রেল যাত্রী সহ উপস্থিত শহরবাসীর মধ্যে। সেলফি তোলার হিড়িকও ছিল চোখে পড়ার মত!

বিজ্ঞাপন:

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার পশ্চিমবঙ্গ পেল আরও দু’টি বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি সহ বিভিন্ন রাজ্য মিলিয়ে রবিবার মোট ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সম্ভাব্য স্টপেজ হতে চলেছে – মুড়ি, ঝালদা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর, ঘাটশিলা, ঝাড়গ্রাম এবং খড়গপুর। অর্থাৎ হাওড়া ছাড়াও এ রাজ্যের পুরুলিয়া, ঝাড়গ্রাম ও খড়্গপুরে থামছে এই ট্রেনটি। ২৭ সেপ্টেম্বর থেকে হাওড়া-রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বাণিজ্যিক ভাবে চলবে। ভোর ৫টা ১৫ মিনিটে রাঁচি থেকে ছাড়বে হাওড়া গামী বন্দে ভারত। তা হাওড়ায় পৌঁছবে বেলা ১২টা ২০ মিনিটে। ফিরতি পথে দুপুর ৩টে ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। রাঁচিতে পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে। অপরদিকে, আগামী ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে চলেছে পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। বুধবার বাদে সপ্তাহে ৬ দিন চলবে পাটনা-হাওড়া বন্দে ভারত। সবমিলিয়ে, পুজোর আগে নতুন করে বাংলা আরো দু’টি বন্দে ভারত এক্সপ্রেস পাওয়ায়, পর্যটকরাও উৎসাহিত হবেন বলে আশাবাদী রেলের আধিকারিকরা।

তুমুল উৎসাহ-উন্মাদনা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago