Railway

Vande Bharat Express: খড়্গপুর থেকে পুরী মাত্র ৫ ঘন্টায়! শনিবার থেকেই ছুটবে বন্দে ভারত; ভাড়া, সময়সূচী সহ বিস্তারিত জেনে নিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৮ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে খড়্গপুর ডিভিশনের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এর আনুষ্ঠানিক উদ্বোধন হল পুরী স্টেশন থেকে। হাওড়া-পুরী রুটের দ্রুতগামী এই ট্রেন ওড়িশা রাজ্যের ক্ষেত্রেও প্রথম বন্দে ভারত। তাই, বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করে ওড়িশার পুরী স্টেশন থেকে এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অর্থাৎ ২০ মে থেকে সপ্তাহে ৬ দিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন এই ট্রেন চলবে বলে জানিয়েছে রেল। ইতিমধ্যে, গতকাল (১৭ মে) থেকেই বুকিং বা রিজার্ভেশন শুরু হয়ে গেছে। বুধবার সাংবাদিক বৈঠক করে খড়্গপুর ডিভিশনের তরফে জানানো হয়েছে, ২২৮৯৫ হাওড়া-পুরী ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ১০ মিনিটে। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে ২২৮৯৬ বন্দে ভারত। হাওড়া পৌঁছবে রাত ৮টা ৩০ মিনিটে।

পুরী স্টেশনে:

রেলের তরফে এও জানানো হয়েছে, হাওড়া থেকে ছেড়ে পুরী গামী বন্দে ভারত প্রথম দাঁড়াবে খড়্গপুর স্টেশনে। সকাল ৭টা ৪০ মিনিটে খড়্গপুর স্টেশনে পৌঁছে যাবে বন্দে ভারত। তারপরেই ঢুকে যাবে ওড়িশা রাজ্যে। একে একে বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে দাঁড়াবে হাওড়া-পুরী বন্দে ভারত। খড়্গপুর ডিভিশনের তরফে DRM এম.এস হাসমি এবং Sr. DCM রাজেশ কুমার জানান, ট্রেনের ১৬-টি কামরার মধ্যে ২-টি এক্সিকিউটিভ ক্লাসের জন্য বরাদ্দ থাকছে। এক্সিকিউটিভ ক্লাসে থাকছে ১০৪-টি আসন। এর ভাড়া নির্ধারিত হয়েছে- হাওড়া থেকে ২৪৭০ টাকা ও খড়্গপুর থেকে ১৯৭০ টাকা। বাকি ১৪-টি চেয়ার কার কামরায় থাকছে ১০২৪-টি আসন। ওই আসনে হাওড়া থেকে ১২৬৫ টাকা ও খড়্গপুর থেকে ১০৫০ টাকায় পুরী পৌঁছে যাওয়া যাবে।

রেলের তরফে এও জানা গেছে, পুরী যাওয়ার পথে যাত্রীদের দেওয়া হবে শুধু টিফিন বা জলখাবার। তবে, পুরী থেকে ফেরার পথে মিলবে দুপুরের খাবার ও একটি টিফিন বা জলখাবার। স্বাভাবিকভাবেই, পুরী থেকে ফেরার পথে সামান্য ভাড়া বেশি দিতে হবে যাত্রীদের। পুরী থেকে হাওড়া এক্সিকিউটিভ ক্লাসে ২৬১৫ টাকা ও চেয়ার কারে ১৪৩০ টাকা ভাড়া গুনতে হবে। পুরী থেকে খড়্গপুরে ফিরতে যথাক্রমে ২১৬৫ টাকা ও ১২১৫ টাকা খরচ করতে হবে যাত্রীদের। হাওড়া-পুরী শাখায় বন্দে ভারতের গড় গতিবেগ হতে চলেছে ঘণ্টায় ৭৭ কিমি। তবে, সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিমি।

বৃহস্পতিবার পুরী স্টেশনে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago