Railway

Kharagpur Division: মালগাড়ি লাইনচ্যুত! খড়্গপুর-হাওড়া লাইনে আজ ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হল রেলের তরফে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ জানুয়ারি: আবারও লাইনচ্যুত মালগাড়ি! যার জেরে শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) হাওড়া-খড়্গপুর শাখার আপ ও ডাউন লাইনে ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়ছে। প্রসঙ্গত, শনিবার ভোর তিনটে নাগাদ হাওড়া-খড়্গপুর আপ লাইনে নন্দাইগাজন স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। সকাল থেকেই মালগাড়িটিকে লাইন থেকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ঘটনার জেরে ব্যাপক দুর্ভোগে পড়েছেন হাওড়া-খড়্গপুর শাখার নিত্যযাত্রীরা।

রেলের বিজ্ঞপ্তি:

উল্লেখ্য যে, এদিন ভোর তিনটে নাগাদ হাওড়ার দিক থেকে খড়্গপুর যাওয়ার আপ লাইনে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি। রেললাইন থেকে নেমে যায় মালগাড়ির বগিগুলি। সূত্রের খবর, প্রায় চার পাঁচ কিলোমিটার এভাবেই ছোটে মালগাড়িটি। শেষে নন্দাইগাজন স্টেশনের প্ল্যাটফর্ম ঘেষে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। ঘটনায় হতাহতের কোন খবর না থাকলেও নিত্যযাত্রীরা এর ফলে দুর্ভোগে পড়েছেন। শনিবার সকালে খড়্গপুর ডিভিশনের ৩নং বুলেটিন অনুযায়ী জানা গেছ, হাওড়া-খড়্গপুর ৩টি আপ লোকাল ট্রেন (38703, 38705, 38714); হাওড়া-পাঁশকুড়া ৪টি আপ লোকাল ট্রেন (38403, 38405, 38409, 38411) বাতিল করা হয়েছে এবং ২টি খড়্গপুর-হাওড়া ডাউন লোকাল ট্রেন (38706, 38708); ৪টি পাঁশকুড়া-হাওড়া ডাউন লোকাল ট্রেন (38412, 38418, 38422, 38426); ১টি মেছেদা-হাওড়া ডাউন লোকাল ট্রেন (38306) বাতিল করা হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago