Railway

Kharagpur Division: তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেল খড়্গপুর ডিভিশন! পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হল হাওড়া-রাউরকেল্লা ট্রেনটিকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৫ সেপ্টেম্বর: তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেল খড়্গপুর ডিভিশন (Kharagpur Division)। রবিবার সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল (বা, ভিডিও কনফারেন্সিংয়ের) মাধ্যমে টাটা থেকে থেকে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন করেন। হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। সকাল ১১টা নাগাদ হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস খড়্গপুর স্টেশনে এসে পৌঁছয়। স্বাগত জানান, খড়্গপুরের DRM (ডিআরএম) কে.আর. চৌধুরী সহ খড়্গপুর ডিভিশনের এডিআরএম (ADRM), সিনিয়র ডিসিএম (Sr. DCM) সহ অন্যান্য আধিকারিকরা। এদিন দুপুরে খড়্গপুর ডিভিশনের উদ্যোগে খড়্গপুর স্টেশনে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ‘রেল শহর’ খড়্গপুরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছিল। ডিআরএম তাদের পুরস্কৃতও করেন।

হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, খড়গপুর ডিভিশনে এটি তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-টাটা লাইনের প্রথম। এর আগে হাওড়া-পুরী এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। দু’টি ট্রেনই খড়্গপুর ডিভিশনের উপর দিয়ে যায়। এছাড়াও, মালদা থেকে ব্যাঙ্গালুরু যাওয়ার অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনও খড়্গপুর ডিভিশনের উপর দিয়ে যায়। এর ফলে এই এলাকার মানুষ উন্নত ট্রেন পরিষেবা পাচ্ছেন বলে জানান ডিআরএম কে.আর চৌধুরী। উল্লেখ্য যে, হাওড়া থেকে রাউরকেল্লা যাওয়ার পথে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি খড়্গপুর, টাটা এবং চক্রধরপুর স্টেশনে থামবে।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago