Railway

খড়্গপুরে রেললাইনে ধস, অল্পের জন্য রক্ষা একাধিক ট্রেনের! স্টেশনও জলের তলায়, বন্ধ বহু ট্রেন ও ট্রাম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: একরাতের নাগাড়ে বৃষ্টিতে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর শাখার খড়গপুর+হাওড়া রেল লাইনে ব্যাপক ধস! অল্পের জন্য রক্ষা পেল একাধিক ট্রেন। খড়্গপুর থেকে হাওড়াগামী রেললাইনের তলা থেকে মাটি ধসে গিয়েছে। ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরেই হাতিগোলা সেতুর কাছে। এই রেললাইন দিয়েই একাধিক মালগাড়ি যাতায়াত করে বলে জানা গেছে। যদিও সকালের এই ঘটনার সময়, ওই রেললাইনে ট্রেন না থাকায় স্বস্তি পেয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে, ওই রেল লাইনের মধ্যে থাকা একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। তার ফলে, মাটি ধসে পড়ে যাচ্ছে রেললাইনের তলা থেকে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। এলাকার পরপর দুটি ট্র্যাকে সমস্ত ট্রেন যাতায়াত বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ধস রেল লাইনে :

বাঁচল বহু ট্রেন :

অপরদিকে, গোটা খড়্গপুর স্টেশনই প্রায় জলের তলায় চলে গেছে গতকাল রাতের প্রবল বর্ষণের ফলে। বিভিন্ন লাইনে উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি। ফলে সকাল থেকে একাধিক ট্রেন ও ট্রাম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে রেলের তরফে। অন্যদিকে, আজ ও আগামীকাল প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে, খড়্গপুর-হাওড়া ট্রেন চলাচল যে আরও ব্যাহত হবে, তা বলাই বাহুল্য!

জলের তলায় স্টেশন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago