দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: নিম্নচাপের জেরে অতিবৃষ্টিতে আদ্রা ডিভিশনের অন্তর্গত পশ্চিম মেদিনীপুরের গোদাপিয়াশাল ও মেদিনীপুর স্টেশনের মধ্যবর্তী জায়গায় রেললাইনে ভয়াবহ ধস নামলো। প্রায় ১০০-১৫০ মিটার এলাকাজুড়ে এই ভূমি ধস নামে। এর ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। মেরামতির কাজ শুরু করেছেন রেল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা।
জানা গেছে, বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গোবরু ও গোদাপিয়াশাল এলাকার মধ্যবর্তী স্থানে রেললাইনে ভয়াবহ ভূমিধস দেখতে পান এলাকাবাসী। তারপরই, নিকটবর্তী গোদাপিয়াশাল স্টেশনে খবর দেন তাঁরা। পৌঁছয় শালবনী থানার পুলিশ ও রেলের আধিকারিকরা। মেরামতির কাজ শুরু হয়। আপ লাইনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তবে, ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করছে বলে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…