Railway

DRM Kharagpur: রেলমন্ত্রীর পরিদর্শনের পর দিনই খড়্গপুরের DRM এম.এস হাসমি’র বদলি; দায়িত্ব নিতে চলেছেন কে.আর চৌধুরী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: বুধবারই দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের খড়্গপুর স্টেশন পরিদর্শন করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই বদলি করা হল খড়্গপুর ডিভিশনের ডিআরএম এম.এস হাসমি-কে। দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে খবর, খড়গপুর ডিভিশনের নতুন ডিআরএম হচ্ছেন কে.আর চৌধুরী। অপরদিকে, হাসমিকে আপাতত ছুটিতে (কম্পালসারি ওয়েটিংয়ে) পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, বাহানাগা’র ভয়াবহ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর তাঁর পদে কোপ পড়ল!

এম.এস হাসমি :

উল্লেখ্য যে, খড়্গপুর স্টেশনের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নতি এবং খড়্গপুর শহরের সঙ্গে সমন্বয় রেখে স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে বুধবার খড়্গপুর ডিভিশনের খড়্গপুর স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (AshwiniVaishnaw)। পরিদর্শনের পর রেলমন্ত্রী জানান, “খড়্গপুর স্টেশন এশিয়ার অন্যতম বৃহৎ এবং ব্যস্ত স্টেশন। খড়্গপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়েছে। তাই, স্টেশনের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সহ সার্বিক বিষয় ঢেলে সাজানো হবে। শহরের সঙ্গে সমন্বয় করে কিভাবে কাজ করা যায় সেই পরিকল্পনাও নেওয়া হয়েছে। রেলের সার্বিক উন্নতির বিষয়ে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা খতিয়ে দেখে এখানকার রেলকর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেছি।” তিনি আরো মনে করিয়ে দেন, “খড়্গপুর স্টেশনের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ও জটিল। সেই সিস্টেমের সঙ্গে যুক্ত টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার সহ সবার সঙ্গে আলোচনা হয়েছে। ইন্টারলকিং সিস্টেমকে আরও নিরাপদ ও সুরক্ষিত করার বিষয়ে আলোচনা হয়েছে।” আর, এই পরিদর্শনের পর দিনই ডিআরএম (DRM Kharagpur)- এর বদলি ঘিরে জল্পনা ছড়িয়েছে। যদিও, এটিকে রুটিন বদলি বলে দাবি করা হয়েছে রেলের তরফে। তবে, বিভিন্ন মহলের তরফে সাম্প্রতিক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

কে.আর চৌধুরী :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago