IIT KHARAGPUR

IIT Kharagpur: ফাইজান আহমেদের পর ফের IIT খড়্গপুরে পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: ২০২২ সালের অক্টোবরের (১৪ অক্টোবর) পর ২০২৩ এর জুন (২১ জুন)। মাত্র ৮ মাসের ব্যবধানে আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) ভিন রাজ্যের মেধাবী পড়ুয়ার রহস্য-মৃত্যু! অসমের গুয়াহাটির বাসিন্দা বছর ২৩’র ফাইজান আহমেদের রহস্য-মৃত্যুর মাত্র ৮ মাসের মাথায় বুধবার (২১ জুন) রাতে আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) এক বছরের (২০২৩-‘২৪) জন্য ইন্টার্নশিপ করতে আসা এক ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে জানা গেছে, সামার ভ্যাকেশন ইন্টার্নশিপে আসা সূর্য দীপেন জি.এস (Suriya Deepan G.S) নামে বছর ২২’র এক ছাত্রের মৃত্যু হয় বুধবার রাতে। সূর্য কেরলের তিরুবনন্তপুরমের একটি কলেজে পড়াশোনা করলেও, তামিলনাড়ুর তিরুপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায়।

আইআইটি খড়্গপুরের ছাত্রের রহস্য মৃত্যু:

আইআইটি খড়্গপুরের একটি সূত্রে জানা গেছে, গত ২০-২২ দিন ধরে আইআইটি’র আর.কে হলে ছিলেন সূর্য। হঠাৎ করে বুধবার রাতে রুমের মধ্যেই অসুস্থ বোধ করেন! তাঁর রুমমেটের সহযোগিতায় সূর্য দীপেন-কে আইআইটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মনে করা হলেও, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি খড়্গপুরে। প্রসঙ্গত উল্লেখ্য যে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র বছর ২৩’র ফাইজান আহমেদ (Faizan Ahmed)- এর দেহ উদ্ধার হয়েছিল গত বছর ১৪ অক্টোবর আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হোস্টেল থেকে। খুনের অভিযোগে মামলা দায়ের করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে সম্প্রতি দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে তাঁর দেহের। ময়নাতদন্তের দায়িত্বে থাকা ফরেনসিক বিশেষজ্ঞ খুনের প্রতি ইঙ্গিত করেছেন! তাই, বিচারপতি রাজাশেখর মান্থা এই খুন বা রহস্য-মৃত্যুর তদন্ত করার জন্য একটি তদন্ত-কমিটি গড়ে দিয়েছেন বলে জানা গেছে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মারফত। আর, তার মধ্যেই নতুন করে আরেক পড়ুয়ার মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি ক্যাম্পাসে। ময়নাতদন্তের জন্য সূর্য দীপেনের দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

সূর্য দীপেনের মৃত্যু ঘিরেও চাঞ্চল্য :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago