Rain

Rain Forecast: সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: বিশ্ব উষ্ণায়নের দাপটে আবহাওয়ার ভারসাম্য নষ্ট হচ্ছে নিঃসন্দেহে! তাই, শরতেও যেন গ্রীষ্মের দাবদাহ। মাঝেমধ্যে বৃষ্টি হলেও রৌদ্রের তাপ আর অস্বস্তিকর গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতেই কিছুটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তার প্রভাবে আজ মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরুও হয়েছে। টানা ১ ঘন্টার বৃষ্টিতেই আবার শহর মেদিনীপুরের রাজপথ দিয়ে বইছে নর্দমার জল! নিকাশি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর সহ সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে, মঙ্গলবারের বৃষ্টির পর সেই তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলেই অনুমান।

মেদিনীপুর শহরে টানা ১ ঘণ্টার বৃষ্টি:

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গের ভাগ্যে আগামী শুক্রবার-শনিবারও জুটতে পারে বৃষ্টি। ইতিমধ্যে, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় আগামী শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। উল্লেখ্য যে, কয়েক দিন আগেও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। আর, তার প্রভাবেই বর্ষার শেষে বৃষ্টির কিছুটা ঘাটতি মিটেছিল দক্ষিণবঙ্গে। তারপর থেকে ফের তাপমাত্রা চড়চড় করে বেড়েছে! এবার, শরতের শুরুতেও নিম্নচাপের দাক্ষিণ্যে বৃষ্টির সম্ভবনা দেখা দিয়েছে। ফলে অসহ্য গরম থেকেও দক্ষিণবঙ্গবাসীর মুক্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago