Weather Update

Midnapore: রেকর্ড পারদ-পতন, বিদায় বেলায় ‘মরণ-কামড়’ শীতের! সাড়ে ছ’ডিগ্রির কনকনে ঠান্ডায় জবুথবু মেদিনীপুর সহ জঙ্গলমহল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: চলতি মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা! মকরসংক্রান্তির পরেও কনকনে ঠান্ডায় কার্যত জুবুথুবু পশ্চিম মেদিনীপুর সহ সমগ্র জঙ্গলমহল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অটোমেটিক ওয়েদার স্টেশনের তরফে আজ, শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে রেকর্ড করা ৬.৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই চলতি মরশুমে মেদিনীপুর শহর সহ সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে আবহাওয়া বিভাগের তরফে। ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ গত ৯ জানুয়ারি (শুক্রবার) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭৩ ডিগ্রি সেলসিয়াস।

রেকর্ড পারদ-পতন:

বিজ্ঞাপন (Advertisement):

গত কয়েকদিন অবশ্য মেদিনীপুর সহ জঙ্গলমহলের তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছিল। হঠাৎ করেই ‘রেকর্ড’ পারদ-পতন! তবে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যেই কমে যাবে ঠান্ডা। একটু একটু করে বাড়বে তাপমাত্রা। ফলে শুক্রবারের এই ঘটনাকে অনেকেই মজা করে শীতের মরণ-কামড় বলছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর (২০২৫) পশ্চিম মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪৫ ডিগ্রি। এরপর, গত ৬ থেকে ৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে- ৮.১৫, ৮.০৯ এবং ৯.০৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর গত শুক্রবার (৯ জানুয়ারি) একধাক্কায় আরও খানিকটা তাপমাত্রা কমে যায়। তারপর ফের ৮-৯ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করে সর্বনিম্ন তাপমাত্রা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যা বিভাগের অধীন সেন্টার ফর এনভারমেন্টাল স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক যতিশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও এমন রেকর্ড পারদ-পতন বা শৈত্যপ্রবাহের ঘটনা ঘটে। সেবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৫.৯৩ ডিগ্রি সেলসিয়াসে! তারপর থেকে এটাই সর্বনিম্ন তাপমাত্রা।’

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago