Recent

Anirban: খড়্গপুর শহরজুড়ে শুটিংয়ে অভিনেতা অনির্বাণ! ‘আসতে পারেন জেঠুর প্রচারে’, আশায় মেদিনীপুর

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: রেলশহর খড়্গপুরে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। বুধবার থেকে আছেন এই শহরেই। চলছে একটি ওয়েব সিরিজ বা টিভি সিরিজের শুটিং (Web Series Shooting)। বুধবার তিনি শুটিং করেছেন খড়্গপুরের পুরাতন বাজারে। বৃহস্পতিবার শুটিং করেছেন আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর জিমখানা এলাকায়। আর, আজ (শুক্রবার) শুটিং চলছে হিজলি স্কুল এলাকায়। আছেন সিনেমার নায়িকা ঈষা সাহা, সিনেমার পরিচালক পরমা নেওটিয়া থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরাও। খুশি খড়্গপুরবাসী। শুটিং দেখতে ভিড় জমাচ্ছেন রেল শহরের অনেকেই।

অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) খড়্গপুরের পুরাতন বাজারে, ছবি সৌজন্যে: midnapore.in

IIT Kharagpur এর শুটিংয়ে (ছবি সৌজন্যে- জিতেন দোলই):

জানা গেছে, ‘অর্জুন’ নামে একটি ওয়েবসিরিজের শুটিং করতেই রেলশহর খড়্গপুরে এসেছেন তিনি। তবে, এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি কোন কলাকুশলীই। তবে, ছবির সহকারী পরিচালক পশ্চিম মেদিনীপুর জেলারই বাসিন্দা অরিন্দম দাস বলে জানা গেছে। এদিকে, মেদিনীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী হয়েছেন অনির্বাণের নিজের জেঠু, প্রাক্তন ব্যাঙ্ককর্মী বিদ্যুৎ বিকাশ ভট্টাচার্য। স্বভাবতই, অনেকেই আশায় আছেন, শুটিং সেরে আগামী দু-এক দিনের মধ্যে মেদিনীপুর শহরের বিধাননগরে, নিজের বাড়িতে আসতেও পারেন অনির্বাণ।

শুটিংয়ে অনির্বাণ (ছবি সৌজন্যে: জিতেন দোলই, খড়্গপুর)

Advertisement (বিজ্ঞাপন) :

যদিও, প্রচারের জন্য মেদিনীপুর শহরে আসার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি কোন পক্ষ থেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাম যুবকর্মী জানিয়েছেন, “আমরা শুনেছিলাম, উনি নাকি প্রচারে একদিন আসবেন বলেছিলেন। তবে, বিষয়টি এখনও নিশ্চিত ভাবে আমরা জানি না।” একথা সকলেরই জানা যে, জেলা শহর মেদিনীপুরের (বিধাননগরের) আদ্যন্ত এক বাম পরিবার থেকে উঠে আসা অনির্বাণ নিজেও বামেদের সক্রিয় সমর্থক। কলকাতায় একাধিকবার বামেদের প্রচারে দেখা গেছে তাঁকে। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পাস করার পর মেদিনীপুর থেকে কলকাতায় গিয়ে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়াশোনা করেছেন অনির্বাণ।

শুটিংয়ে খড়্গপুরে অনির্বাণ (ছবি সৌজন্যে- জিতেন দোলই, খড়্গপুর) :

ছবির নায়িকা : (ছবি সৌজন্যে- জিতেন দোলই, খড়্গপুর)

Advertisement (বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago