Election

Midnpaore: “তৃণমূল ভয় পেয়েছে, তাই প্রচার শুরু হতেই আমার পোস্টার ছিঁড়ে দিয়েছে”, বললেন মেদিনীপুর পৌরসভার বিজেপি প্রার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: এলাকায় জলনিকাশী সমস্যা। একটু বৃষ্টি হলেই জেলা শহর মেদিনীপুরের এই এলাকাটি জলমগ্ন হয়ে পড়ে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে চরম দুর্দশায় পড়েছেন সাধারণ মানুষ! আর, সেই পরিস্থিতিতেই পৌরসভা পৌঁছনোর আগেই যে মানুষ-টি নিজে উদ্যোগ নিয়েছিলেন জমা জল বের করতে, সেই শিক্ষক ও সমাজসেবী মিলন মাইতি-ই এবার মেদিনীপুর পৌরসভার ওই ১৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী। তাঁর প্রতিদ্বন্দ্বী দুঁদে রাজনৈতিক নেতা এবং দীর্ঘদিনের কাউন্সিলর সৌমেন খান। বিধানসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন। তার আগে জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমান, মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসনের দায়িত্বও পালন করছেন সৌমেন। ১৮ নং ওয়ার্ডের বাসিন্দা না হলেও, এই ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর তিনি বা তাঁর স্ত্রী (সংরক্ষিত হলে); তা সত্ত্বেও এখানে সাধারণ মানুষের অভাব অভিযোগ আছে। তাই, মিলনের এবার স্লোগান- ‘চলো পাল্টাই।’

বিজেপি প্রার্থী মিলন মাইতি :

এই ‘চলো পাল্টাই’ স্লোগান ও ব্যানারে প্রচার শুরু করেছেন মেদিনীপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিলন মাইতি। বুধবার মনোনয়নপত্র জমা করেই, বৃহস্পতিবার মন্দিরে পুজো দিয়ে মাঠে নেমে পড়েছেন এই বিজেপি প্রার্থী। শুক্রবার সকালে মিলন জানালেন, “দীর্ঘদিন এই ওয়ার্ড কংগ্রেসের দখলে ছিল। কংগ্রেসের সেই কাউন্সিলর সৌমেন খান এবার তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন। শাসকদলের মনোনীত পৌরসভার প্রশাসক পদেও ছিলেন। তা সত্ত্বেও এলাকার জলনিকাশী সমস্যা থেকে আবাস যোজনার দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। সাধারণ মানুষের দীর্ঘদিন পৌর পরিষেবা ব্যার্থ। তাই আমার স্লোগান ‘চলো পাল্টাই’। মানুষের ভালোই সাড়া পাচ্ছি।”

Advertisement (বিজ্ঞাপন):

পোস্টার ছেঁড়ার অভিযোগ:

এদিকে, বৃহস্পতিবার ওই ওয়ার্ডেই পোষ্টার, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়। তারপরই রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছে। রাজনৈতিক কর্মী, সমর্থকরা চতুর্দিকে নিজের দলের পোষ্টার – ব্যানার – ফেস্টুন দিয়ে এলাকা ছেয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতেই বুধবার গভীর রাতে শহরের ১৮ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী মিলন মাইতি-র পোষ্টার ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। তৃনমূলের নাম না করে বিজেপি প্রার্থীর অভিযোগ, “ভোটের আগে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে বিরোধী দল। এটা নোংরা রাজনীতি হচ্ছে। থানায় ও নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হয়েছে।” তবে, মিলন এও জানিয়ে রেখেছেন, “শাসকদল ভয় পেয়েছে বলেই এইসব করছে। মানুষ সবই দেখছেন!”

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago