Recent

Midnapore: কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দীনমজুর বাবার ‘আদর্শ’ সন্তান অজয়-ই এখন মেদিনীপুরের ‘হিরো’

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: ছোট্ট অজয় কুড়িয়ে পেয়েছিল একটি ব্যাগ। তাতে টাকা ভর্তি ছিল। তাতে তার কি বা এসে যায়! নির্দ্বিধায় তা ফেরাল সে। আর, তাতেই পুরস্কৃত হল পশ্চিম মেদিনীপুরের ‘হিরো’ সপ্তম শ্রেণীর অজয় মান্না। জানা যায়, ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র অজয় শুক্রবার সকালে,‌ ঘাটালের আজাদ হিন্দ ক্লাবের সামনে রাস্তায় একটি টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পায়। ব্যাগের মধ্যে ছিল কিছু নথিপত্র ও ১০০০০ টাকা। এরপরই, অজয় তার বাবাকে নিয়ে পৌঁছে যায় ঘাটাল থানায়। তুলে দেয় টাকা ভর্তি সেই ব্যাগ!

অজয় (মাঝখানে) ব্যাগ তুলে দিচ্ছে ব্যাগের মালিকের হাতে, পাশে বাবা শ্রীমন্ত মান্না (নিজস্ব চিত্র) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

ঘাটাল থানা সূত্রে জানা গেছে, বছর ১২’র অজয়ের বাবা শ্রীমন্ত মান্না পেশায় দিনমজুর। তবে, তাঁর সততা আর আদর্শ-ই ছেলেকেও একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলেছে! তাই, অন্যের জিনিস নির্দ্বিধায় তাঁরা ফিরিয়ে দিয়েছেন পুলিশের কাছে। ঘাটাল থানার পুলিশের সহায়তায় বলরামপুরের বাসিন্দা নান্টু ভূঁইয়া টাকা ফিরে পান। জানা যায়, ঘাটাল থানার বলরামপুরের বাসিন্দা নান্টু ভূঁইয়া সকালে কাজে যাওয়ার সময় হারিয়ে ফেলেন তাঁর টাকা ভর্তি ব্যাগটি। স্কুলছাত্রের কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি সেই ব্যাগ ঘাটাল থানার পুলিশের সাহায্যে ফিরে পান তিনি। আর, কুড়ানো টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, ঘাটাল থানার পক্ষ থেকে ওই স্কুল ছাত্র অজয় মান্না-কে একটি স্কুল ব্যাগ পুরস্কার হিসেবে তুলে দেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। পুরস্কার পেয়ে খুশি মেদিনীপুরের ‘হিরো’ অজয় ও তার পরিবারের সদস্যরা।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago