Recent

Medinipur: থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে খালের জলে ভেসে উঠল যুবকের দেহ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: সোমবার ভোরের আলো ফোটার আগেই থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে একটি খালে এক যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায়। জানা গিয়েছে, সোমবার ভোরে ডেবরা থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে বালিচক লকগেট এলাকায় খালের জলে এক যুবকের দেহ ভাসতে দেখা যায় এদিন। স্থানীয়রা তা দেখতে পেয়েই ডেবরা থানায় খবর পাঠান। ডেবরা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন!

সাত সকালেই চাঞ্চল্য:

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শক্তিপদ সিট। বয়স আনুমানিক ৩৪। মৃত ব্যক্তির বাড়ি নারায়নগড় থানার রাজপুর এলাকায়। তবে, শক্তিপদ ডেবরা এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে। নিছকই দুর্ঘটনা নাকি খুন? ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হবে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago