Recent

West Midnapore: প্রায় দু’মাস ধরে বন্ধ পশ্চিম মেদিনীপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র! ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: শিশুদের পুষ্টির ওপর জোর দিতে বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, প্রায় দু’মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পুষ্টিকর খাদ্য দ্রব্য থেকে বঞ্চিত হচ্ছে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা! বিশেষত, দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের ক্ষেত্রে যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খড়ার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পানপাড়া এলাকায়। জানা যায়, প্রায় দুই মাস ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকার কারণে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। স্থানীয়দের অভিযোগ,‌ এমনিতেই খাবারের গুনগত মান খারাপ। তার উপর আবার দু’মাস ধরে বন্ধ! অথচ, সব জায়গায় খোলা আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রশাসনের দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন সুরাহা হয়নি।

বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র:

ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অস্থায়ী কর্মী মিনু ভান্ডারী ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও, এলাকাবাসীকে নাকি তিনি জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরকারিভাবে খাদ্যশস্য না পাওয়ার কারণে, এমনকি স্থায়ী কর্মী ও হেলপার না থাকার কারণের জন্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রয়েছে। কিন্তু, সে জন্য ছোটো ছোটো শিশুদের কেন ভুগতে হবে? কেনইবা দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত রাখা হচ্ছে? এই বিষয়ে খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই বলেন, “খড়ার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ আছে, সেটা আমার জানা ছিল না। এখন আপনাদের থেকে জানতে পারলাম। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাব এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। নিশ্চয়ই কোনো সমাধান বের হবে।”

ক্ষুব্ধ এলাকাবাসী :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago