Midnapore

Midnapore: গান্ধী ঘাটের সেলফি জোনে দেদার ছবি তুললেন মেদিনীপুরের সাংসদ! “আমরা উদ্বুদ্ধ হলাম” আপ্লুত পৌরসভার চেয়ারম্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মে:মেদিনীপুর পৌরসভার উদ্যোগে সম্প্রতি (২০২২ এর শুরুতেই) কংসাবতী নদীর তীরে গান্ধী ঘাটে সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। তৈরি করা হয়েছে ‘আই লাভ মেদিনীপুর’ (I Love Midnapore) নামাঙ্কিত ‘সেলফি জোন’। আপামর মেদিনীপুরবাসী এখন প্রতিদিন সকাল-বিকেল ভিড় জমাচ্ছেন সেখানে। এবার, সেই সেলফি জোনেই মুগ্ধ হলেন, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সম্প্রতি (১৮ মে), গান্ধী ঘাটের ওই সেলফি জোনে গিয়ে মেদিনীপুরের সাংসদ দেদার ছবি তুললেন, নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে। ‌ শুধু তাই নয় সেই ছবি ফেসবুকে পোস্ট-ও করা হলো। এমনকি, তাঁর অনুগামী তথা ঘনিষ্ঠদের সাংসদ জানিয়েছেন, এই এলাকা অত্যন্ত সুন্দর ভাবে সাজিয়েছে মেদিনীপুর পৌরসভা। আর, এই খবর পাওয়ার পরই আপ্লুত হলেন, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ সমস্ত কাউন্সিলররা। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান জানিয়েছেন, “সাংসদ দিলীপ বাবু যেভাবে এই সৌন্দর্যায়নের প্রশংসা করেছেন তাতে আমরা আপ্লুত!”

সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান:

প্রসঙ্গত, মেদিনীপুর পৌরসভা তৃণমূল পরিচালিত। পৌরসভায় একজনও বিজেপির কাউন্সিলর নেই। তা সত্ত্বেও, বিজেপি সাংসদ যেভাবে পৌরসভার কাজের প্রশংসা করেছেন তাতেই মুগ্ধ পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা। শুক্রবার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সহযোগিতায়, প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভা নদী তীরবর্তী এই গান্ধীঘাটে সৌন্দর্যায়নের কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন করেছে। এই কাজে যে মেদিনীপুরের সাংসদ খুশি হয়েছেন এবং প্রশংসা করেছেন, তা সত্যিই আমাদের উদ্বুদ্ধ করেছে। এভাবেই আমরা ভাল কাজ এগিয়ে নিয়ে যেতে চাই।” তিনি এও জানিয়েছেন, “১৮ মে মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর সভা থাকায়, আমরা তা নিয়েই ব্যস্ত ছিলাম। নাহলে আমরা সাংসদকে পৌরসভার পক্ষ থেকে অভিনন্দিত করতাম।” এনিয়ে বিজেপি’র জেলা সহ-সভাপতি অরূপ দাস জানিয়েছেন, “বিজেপি কিংবা বিজেপির সাংসদরা ভালো কাজের বা গঠনমূলক কাজের প্রশংসা করতে জানে। তবে বিষয়টা আরো ভালো হতো যদি, এই সেলফি জোন উদ্বোধনের দিন মেদিনীপুরের সাংসদও আমন্ত্রিত হতেন!”

অনুগামীদের নিয়ে গান্ধী ঘাটের সেলফি জোনে ছবি তুললেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago