Recent

Midnapore: “খেলা ভাঙার খেলা নয়, তিলোত্তমার বিচার চাই!” মেদিনীপুরের রাজপথে এবার ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট:”খেলা ভাঙার খেলা নয়, তিলোত্তমার বিচার চাই।” এমনই স্লোগান তুলে বিপ্লব, সংগ্রাম, ঐতিহ্য ও সংস্কৃতির শহর মেদিনীপুরের রাজপথে এবার আপামর ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদেরা। আর জি কর মেডিক্যালের নারকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে শুক্রবার সন্ধ্যায় জেলা শহর মেদিনীপুরের রিং রোড পরিক্রমা করে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের এই সুসজ্জিত মিছিলটি। খেলোয়াড়দের হাতে ছিল ‘বিদ্রোহের’ মশাল কিংবা ‘প্রতিবাদী’ পোস্টার। কন্ঠে দৃপ্ত স্লোগান- ‘we want justice’ কিংবা ‘justice for R G Kar’।

মেদিনীপুরের রাজপথে:

শহরের অসংখ্য ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং আপামর ক্রীড়াপ্রেমীদের সঙ্গেই পথে নেমেছিলেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক তথা প্রবীণ কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, “আমাদের মা-বোনেদের মান, সম্মান, সম্ভ্রম আজ ভূলুণ্ঠিত। আমরা কি আর ঘরে বসে থাকতে পারি! আমাদের প্রমাণ করে দিতে হবে, এই বাংলার বুকে, ভারতবর্ষের বুকে নারী নির্যাতনের বিরুদ্ধে অতীতেও সাধারণ মানুষ এক ছিল, আজও এক আছে, ভবিষ্যতেও এক থাকবে।”

খেলা ভাঙার খেলা নয়, তিলোত্তমার বিচার চাই:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago