Education

WBBPE: প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শিবাজী প্রতিম বসু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৩ আগস্ট: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) নবগঠিত ১৩ সদস্যের অ্যাড-হক কমিটি (Ad hoc Committee)-র অন্যতম সদস্য হিসেবে মনোনীত হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) প্রাক্তন উপাচার্য তথা রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিষয়ের বরিষ্ঠ অধ্যাপক শিবাজী প্রতিম বসু। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের (প্রাথমিক শিক্ষা) তরফে এমনই এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কমিটির প্রেসিডেন্ট হিসেবে যথারীতি মুখ্য ভূমিকা পালন করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট (President) অধ্যাপক গৌতম পাল-ই।

বিজ্ঞপ্তি:

কমিটির বাকি ১২ জন সদস্যদের নামও প্রকাশ করা হয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি বা নির্দেশিকাতে। সবার উপরে নাম আছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা অধ্যাপক শিবাজী প্রতিম বসু’র। কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন ILSR (Institute of Language Studies and Research)-র অধিকর্তা (Director) ড. স্বাতী গুহ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোজিৎ মন্ডল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌগত পাল প্রমুখ। আপাতত এই কমিটির মেয়াদ এক বছরের জন্য নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নানা নিয়মনীতি তৈরী ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বারবার উঠে এসেছে তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে এই অ্যাড হক কমিটিকে কার্যত ‘হাতের পুতুল’ করে রাখা হয়েছিল! এই বিষয়ে অধ্যাপক শিবাজী প্রতিম বসু’র প্রতিক্রিয়া চাওয়া হলে, তিনি জানান, “এই কমিটির জন্য রাজ্য সরকারের তরফে আমাকে উপযুক্ত বিবেচনা করা হয়েছে, সেজন্য আমি কৃতজ্ঞ। পূর্ববর্তী নানা জটিলতা সরিয়ে রেখে, সদর্থক ভূমিকা গ্রহণ করাই আমাদের একমাত্র লক্ষ্য হবে। যতদিন এই কমিটিতে থাকব, সততা ও নিষ্ঠার সাথেই নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করব।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago