Recent

Suvendu: শুভেন্দু’র সভার আগের রাতেই BJP সমর্থকদের বাড়িতে ও দোকানে হামলা চালানোর অভিযোগ শাসক-আশ্রিত দুষ্কৃতীদের দিকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: আজ (শনিবার) বিকেল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অধীন চন্দ্রকোনা থানার শ্রীনগর এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা অনুষ্ঠিত হবে। আর তার ঠিক আগের রাতেই দাসপুর থানার নাড়াজোল ও কিসমত নাড়াজোল এলাকায় একাধিক বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি, নাড়াজোলে বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। অন্যদিকে, ওই এলাকারই এক বীজ দোকানেও লুটপাট চালানোর অভিযোগ করেছেন দোকানের মালিক কমল মাইতি। শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় বিজেপির মিছিলের পরই হামলা চালানোর অভিযোগ উঠেছে।

অভিযোগকারী ব্যবসায়ী:

স্থানীয় বিজেপি নেতা ও বিজেপির ক্ষীরপাই মণ্ডল সভাপতি সবুজ মজুমদারের অভিযোগ, “৯ ডিসেম্বর, শনিবার চন্দ্রকোনার শ্রীনগরে শুভেন্দু অধিকারীর জনসভা। শুক্রবার তার প্রচারেই নাড়াজোল জুড়ে বিজেপির তরফে মিছিল হয়। সেই মিছিলের পরই নাড়াজোল এলাকায় তৃণমূলের তরফে এই তাণ্ডব চালানো হচ্ছে।” জানা গেছে, শুক্রবার রাতে ঘটনাস্থলে দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। এদিকে তৃণমূলের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান শঙ্কর দোলই বলেন, “বিজেপির কোনও অস্তিত্ব না থাকায়, এই সব অভিযোগ করে প্রচারের আলোয় আসতে চাইছে।” অপরদিকে, বিজেপি বিধায়ক শীতল কপাটের হুঁশিয়ারি, “শুভেন্দু অধিকারীর সভায় যাতে লোকজন না যায়, পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের বাড়ি-দোকান ভাঙচুর, লুটপাট করা হয়েছে। তবে বলে রাখি, ২০২৪-ই তৃণমূলের কাছে শেষ নির্বাচন। পাপ বাপকেও কেউ ছাড়ে না! এভাবে বিজেপিকে আটকানো যাবে না।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago