Kharagpur

Kharagpur: “নরেন্দ্র মোদি নারী-বিদ্বেষী!” মহুয়ার পাশে দাঁড়িয়ে খড়্গপুরে জাতীয় সম্মেলনের মঞ্চ থেকে কটাক্ষ সর্বভারতীয় বাম নেত্রীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ডিসেম্বর: ভারতের জাতীয় মহিলা ফেডারেশন বা ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন (NFIW)-এর তিন দিন ব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন হল ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরে। খড়্গপুর শহরে শুক্রবার এই ২৭-তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়। ২২টি রাজ্যের কয়েকশ প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে খড়্গপুর শহরে পৌঁছন। বেলা ৩টা নাগাদ শহর জুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার পর ‘প্রজাপতি ঘর’ প্রেক্ষাগৃহে সম্মেলনের সূচনা করেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী অরুনা রায়, সাধারণ সম্পাদক অ্যানি রাজা প্রমুখ।

খড়্গপুরে জাতীয় সম্মেলনে:

বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যানি রাজা বলেন, “বর্তমান ভারতে মহিলারা আজ নিজেদের প্রাপ্য সম্মান, অধিকার থেকে বঞ্চিত। নরেন্দ্র মোদি সরকারের আমলে মহিলাদের রক্ষাকবচ-রূপী আইনগুলিকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে প্রতি মুহূর্তে তাঁদের অসম্মানিত করা হচ্ছে। উনি মুখে নারী-সশক্তিকরণের কথা বললেও বাস্তবে এ দেশে মহিলারা আজ অবহেলিত, নির্যাতিত।” তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-র সাংসদ পদ খারিজ হওয়া নিয়েও দেশের প্রধানমন্ত্রী-কে চরম কটাক্ষ করেন অ্যানি রাজা।

NFIW-এর সাধারণ সম্পাদক বলেন, “একজন মহিলা সাংসদকে এভাবে বহিষ্কার করা সম্পূর্ণভাবে অনৈতিক ও অগণতান্ত্রিক। যে বা যাঁরাই ওঁর সরকারের বিরোধিতা করছেন, অনৈতিকতার বিরুদ্ধে কথা বলছেন, তাঁর বিরুদ্ধেই হয় ইডি-সিবিআই-কে লাগিয়ে দেওয়া হচ্ছে কিংবা বহিষ্কার করা হচ্ছে।” মহুয়ার পাশে দাঁড়িয়ে বাম মহিলা সংগঠনের এই সর্বভারতীয় নেত্রী এও বলেন, “মহুয়া মৈত্র একজন মহিলা সাংসদ। সংসদে ওঁর মাধ্যমেও দেশের সমস্যার কথা, মহিলাদের সমস্যার উঠে আসত। তাই, আমরা এই বহিষ্কারের তীব্র বিরোধিতা করছি।” প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি এও বলেন, “উনি (নরেন্দ্র মোদি) ‘বিশ্বগুরু’ হয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, আর যে দেশে মাত্র ১৪ শতাংশ মহিলা সাংসদ, তাঁদের মধ্য থেকেও একজনকে অন্যায়ভাবে বহিষ্কার করছেন! বোঝাই যাচ্ছে মুখে মহিলাদের প্রতি সম্মানের কথা বললেও, আসলে উনি একজন নারী-বিদ্বেষী।”

পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 days ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

6 days ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago