Recent

State Conference: জীবনদায়ী ওষুধ, বেবি ফুডের উপর GST প্রত্যাহার সহ একগুচ্ছ দাবিতে মেদিনীপুর শহরে রাজ্য সম্মেলন AWBSRU’র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: জীবনদায়ী ওষুধ, বেবি ফুড এর উপর থেকে GST প্রত্যাহার, শ্রম কোড বাতিল, বিভিন্ন বহুজাতিক সংস্থার (SANOFI, NOVARTIS, PFIZER, ZYDUS প্রভৃতি) গণ ছাঁটাই বন্ধ করা, সেলস রিপ্রেজেন্টেটিভদের ন্যূনতম মজুরি ঘোষণা করা প্রভৃতি দাবিতে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন (All West Bengal Sales Representative Union) এর ৪৭ ও ৪৮ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে। সম্মেলন শুরুর পূর্বে শনিবার সংগঠনের প্রায় ২ হাজার সদস্যকে নিয়ে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল একটি মিছিল। যেখানে একযোগে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্তর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেন সংগঠনের সদস্যরা।

রাজ্য সম্মেলন উপলক্ষে মিছিল:

সাধারণ মানুষের সুবিধার্থে একদিকে যেমন জীবনদায়ী ওষুধের উপর জিএসটি প্রত্যাহারের দাবি ওঠে, ঠিক তেমনই শ্রমকোড বাতিল, গণ ছাঁটাই এর বিরুদ্ধে স্লোগান উঠে। দাবি তোলা হয় সেলস রিপ্রেজেন্টেটিভদের ন্যূনতম মজুরির। এই রাজ্য সম্মেলনে কোচবিহার থেকে চব্বিশ পরগনা, বাঁকুড়া থেকে হাওড়া, মালদা থেকে পূর্ব মেদিনীপুর সহ সমস্ত জেলার ইউনিয়নের সদস্যরা উপস্থিত হয়েছেন বলে নেতৃত্বদের তরফে জয়ন্ত পাঁজা, উজ্জ্বল ব্যানার্জি, শান্তনু চক্রবর্তী, অভিজিৎ চক্রবর্তী প্রমুখ জানিয়েছেন। তাঁরা এও জানিয়েছেন, নিত্য প্রয়োজনীয় ও জীবনদায়ী ওষুধের উপর ৬ থেকে ১৮% জিএসটি দিতে নাকানিচুবানি খেতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই, ওষুধ ও বেবি ফুড থেকে শুরু করে ভ্যাকসিন ও মেডিকেল ডিভাইসে সম্পূর্ণভাবে জিএসটি বন্ধের দাবি তোলা হয়েছে এই সম্মেলন থেকে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago