Recent

Midnapore: নবান্ন যাওয়ার আগেই মেদিনীপুর স্টেশন থেকে ‘আটক’ শঙ্কর গুছাইত! দিকে দিকে BJP কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: নবান্ন ঘেরাও কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার (২৭ আগস্ট) সাত সকালেই সদলবলে মেদিনীপুর স্টেশনে পৌঁছে গিয়েছিলেন পেশায় শিক্ষক, তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি-র সহ-সভাপতি শঙ্কর গুছাইত। সকাল ৮টা ৫০ মিনিটের (মেদিনীপুর স্টেশনে) পুরুলিয়া-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস ধরে ও রওনা দেওয়ার কথা ছিল তাঁর। ঠিক তার আগেই কোতোয়ালি থানার আইসি’র নেতৃত্বে তাঁকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলা হয়। বিজেপি কর্মী সমর্থকদের কোন বাধাতেই ভ্রুক্ষেপ করেনি পুলিশ। বলা হয়, পুরানো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ‘আটক’ করা হয়েছে।

আটক শঙ্কর গুছাইত:

তবে, শুধু শহর মেদিনীপুর নয় কেশপুর, দাসপুর, ঘাটাল সহ জেলার বিভিন্ন প্রান্তেই বিজেপি কর্মী সমর্থকদের আটক থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যার পর থেকেই ধরপাকড় শুরু হয় বলে অভিযোগ করেছেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস এবং সহ-সভাপতি তন্ময় ঘোষ। ডেবরাতে এক বিজেপি কর্মীকে অন্যায়ভাবে আটক করার অভিযোগে, সোমবার রাতে ডেবরা থানায় ধর্নায় বসেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি। অন্যদিকে, দাসপুরের কলোড়াতে নবান্নগামী বিজেপি সমর্থকদের বাস আটকানোর পর পুলিশের সাথে চরম বাকবিতন্ডা শুরু হয় বিজেপি কর্মীসমর্থকদের!

দাসপুরে উত্তেজনা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago