Recent

Midnapore: থাকতে পারত না একে অপরকে ছাড়া; ‘অভিন্ন-হৃদয়’ তিন বন্ধু ওপারেও পাড়ি দিল একসাথেই! শুধুই হাহাকার মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: একে অপরকে চোখে হারাত বললেও অত্যুক্তি হয়না! সকালে বাড়ি থেকে বেরোনোর পর সেই রাত্রি অবধি, একসাথেই কাটতো বেশিরভাগ সময়টা। আড্ডা, গল্পগুজব থেকে ক্রিকেট খেলা কিংবা রেস্টুরেন্টে খেতে যাওয়া- একসঙ্গেই থাকত তিন বন্ধু। এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল বছর ২৮’র তিন যুবক অলীক দে, নরেন্দ্রনাথ সাউ এবং শান্তনু দাস। স্থানীয় পর্যায়ে ভাল ক্রিকেটার হিসেবেও বেশ নামডাক ছিল পশ্চিম মেদিনীপুরের বেলদা সংলগ্ন দেউলি, সরিষা ও সুজানগরের বাসিন্দা অলীক, নরেন ও শান্তনুর। বন্ধুত্বের টান এতটাই গভীর ছিল যে, ‘ওপারেও’ তারা পাড়ি দিল একসঙ্গেই! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের থেকে বয়সে সামান্য ছোটো অপর এক যুবক। এদিকে, রবিবার (২৫ আগস্ট) গভীর রাতের মর্মান্তিক এই দুর্ঘটনায় তরতাজা তিন যুবককে হারিয়ে হাহাকার করছেন বেলদাবাসী। সোমবার সকাল থেকে খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েও!

অভিন্ন হৃদয় তিন বন্ধু :

অলীক দে (২৮):

জানা যায়, রবিবার নিজেদের কাজকর্ম শেষে রাত্রি ১০টা-সাড়ে ১০টা নাগাদ দু’টি বাইকে করে চার বন্ধু বেরিয়েছিল জাতীয় সড়কের পাশে কোনও রেস্টুরেন্টে (বা, হোটেলে) খাবার খেতে। বাড়ি ফেরার পথে রাত্রি সাড়ে ১১টা নাগাদ বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় জাতীয় সড়কের (৬০নং জাতীয় সড়কের) উপর ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা! পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর- বালেশ্বর ৬০নং জাতীয় সড়কের শুশিন্দা এলাকায় একটি লেন থেকে অপর লেনে বাঁক নেওয়ার সময় পিছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা মারে তাদের দু’টি বাইকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে চার যুবক। দ্রুত তাদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিন জনকে মৃত ঘোষণা করেন! বছর ২২-র অপর যুবককে বেলদা থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে। মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। এদিকে, বেগতিক দেখেই ওই প্রাইভেট কারের চালক পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ ঘাতক প্রাইভেট কার সহ দুর্ঘটনাগ্রস্ত বাইক দু’টি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ বেলদাবাসী! জেলা জুড়েই নেমে এসেছে শোকের ছায়া।

ঘাতক সেই প্রাইভেট কার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago