Recent

Medinipur: ড্রাম ভর্তি খুচরো পয়সা নিয়ে হাজির বাইকের শোরুমে, মেয়ের স্বপপূরণ করলেন চন্দ্রকোনার চা-বিক্রেতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: গ্রামে চায়ের দোকান চালিয়ে চলে সংসার। সেই চা বিক্রেতার কান্ড দেখে হতবাক সকলে। প্রায় ৪ বছর ধরে লক্ষ্মীর ভাঁড়ে জমানো খুচরো পয়সা ড্রামে ভর্তি করে সোজা হাজির মোটর বাইকের শো-রুমে। সেই জমানো টাকা দিয়েই মেয়ের স্বপ্ন পূরণ করলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার চা-বিক্রেতা। ওই টাকা দিয়েই মেয়েকে কিনে দিলেন স্কুটি। তবে, ওই খুচরো গুনতে কার্যত হিমশিম খেতে হয় বাইকের শোরুমের কর্মীদের!

মেয়ের স্বপ্ন পূরণ করতে খুচরো পয়সা নিয়ে হাজির ব্যাঙ্কে:

বিজ্ঞাপন (Advertisement):

শনিবার সকালে চন্দ্রকোনা টাউনের গোঁসাই বাজারের একটি বাইকের শোরুমে ঘটে এই ঘটনাটি। ওই শোরুমে মেয়ের জন্য একটি স্কুটি কিনতে যান চন্দ্রকোনা-১ ব্লকের মৌলা গ্রামের বাসিন্দা বাচ্চু চৌধুরী। শোরুমের কর্মীদের তিনি জানান, মেয়ের জন্য একটি স্কুটি কিনবেন। বেশি দাম হলে কিস্তিতে নেবেন। আর, যদি তাঁরা খুচরো পয়সা নেন তাহলে নগদেই নেবেন! খুচরো নিতে রাজি হন বাইক শোরুম কর্তৃপক্ষ। তখনও অবশ্য তাঁরা ভাবেননি কি ঘটতে চলেছে! এরপর একটি ড্রামে খুচরো পয়সা ভর্তি করে হাজির হন বাচ্চু। শোরুমের তিনজন কর্মী ধরাধরি করে ওই ড্রাম নিয়ে প্রবেশ করেন। এরপর তা মেঝেতে ঢালা হয়। প্রায় দু’ঘন্টা ধরে আট জন কর্মী খুচরো গোনার কাজ শেষ করেন। ড্রামে জমানো কিছু নোটও ছিল। সব মিলিয়ে হয় ৬৯ হাজার টাকা। বাচ্চু বলেন, ‘আমার ছোট মেয়ের স্বপ্ন ছিল একটি স্কুটি কেনার। ২৬ বছর ধরে চা দোকান চালাচ্ছি। খুচরো পয়সা জমিয়েছিলাম। মেয়েও ১০ হাজার টাকা জমিয়ে আমাকে দিয়েছে। তার সাথে আরও কিছু টাকা দিয়ে প্রায় এক লক্ষ টাকা দিয়ে স্কুটি কিনেছি।’ শেষমেশ মেয়ের স্বপ্ন পূরণ হওয়ায় অবশ্য খুশি চন্দ্রকোনার চা-বিক্রেতা বাচ্চু।

৬৯ হাজার টাকা বেরোলো খুচরো পয়সা থেকে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago