Paschim Medinipur

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ১৩২নং বুথের বিএলও (BLO) কবিতা রাউত দে-র স্বামী স্বপন দে। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিজেপি-র তরফে। চাপের মুখে পড়ে রবিবার সকালে কবিতার সাফাই, ‘আমার পক্ষে ওই ডোর টু ডোর এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়! আমার অসুবিধা হচ্ছে বলেই স্বামী সাহায্য করছেন।’

স্ত্রী-র হয়ে ফর্ম বিলি করছেন স্বামী:

বিজ্ঞাপন (Advertisement):

পিংলা বিধানসভার অধীন খড়গপুর ২নং ব্লকের সাঁকোয়া অঞ্চলের ১৩২ নং বুথ (তেঁতুলমুড়ি রামকৃষ্ণ শিক্ষা নিকেতন)-এর বিএলও কবিতা রাউত দে। পেশায় তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। অভিযোগ, তাঁর স্বামী স্বপন দে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুভাষ দে’কে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি করছেন। শনিবার বিকেল থেকেই সমাজমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও-তে এলাকার এক ভোটার সরাসরি স্বপনকে প্রশ্ন করেন, ‘আপনার স্ত্রী বিএলও। কিন্তু, আপনি কেন ফর্ম বিলি করছেন?’ সেইসময়ও স্বপনের পাশেই ছিলেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য সুভাষ দে। ওই ব্যক্তিকে কোন সদুত্তর দিতে পারেননি স্বপন। শনিবার রাতেই জেলা বিজেপি-র নেতা অমূল্য মাইতি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন। রবিবার অমূল্য বলেন, ‘গোটা খড়্গপুর-২ নং ব্লক জুড়েই এই ধরনের অনৈতিক কাজ চলছে। আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।’ অন্যদিকে, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষ দে বলেন, ‘মিথ্যে অভিযোগ। উনি (স্বপন দে) ফর্ম বিল করছিলেন। আমি সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তাই দেখতে গিয়েছিলাম কি ফর্ম বিলি করছেন।’ বিএলও কবিতা রাউত দে-র সাফাই, তাঁর অসুবিধার জন্যই স্বামী সাহায্য করছেন। আর, সঙ্গে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২) থাকাটা নিয়ম। যদিও এক্ষেত্রে বিএলএ-র পরিবর্তে কেন গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন বা তাঁর পরিবর্তে কেন তাঁর স্বামী এনিউমারেশন ফর্ম বিলি করছিলেন, সেই উত্তর মেলেনি কবিতার কাছ থেকে।

কবিতা দে রাউত:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago